Thursday, June 4, 2026

বিহার, গুজরাটে NEET কেলেঙ্কারি! দাবি সিবিআইয়ের এফআইআরে

Date:

Share post:

NEET কেলেঙ্কারিতে বিহারের পাটনা ও গুজরাটের গোধরার নাম উল্লেখ করে এফআইআর দায়ের করল সিবিআই। মোদির নিজের রাজ্যে দেশের এযাবৎ কালের সবথেকে বড় পরীক্ষা দুর্নীতির বীজ নিয়ে একবারও মুখ না খুললেও প্রধানমন্ত্রীর নিজের রাজ্যই যে এই কেলেঙ্কারিতে বিরাট আকারে যুক্ত, এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা মেনে নিল। সেই সঙ্গে ডবল ইঞ্জিন রাজ্য বিহারের পাটনা শহরের এই কেলেঙ্কারিতে যুক্ত থাকা নিয়েও তদন্ত শুরু করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

NEET-2024 দুর্নীতির তদন্তভার হাতে নিয়েই তৎপর সিবিআই। বিরোধীদের দেশ জোড়া প্রবল চাপে কেন্দ্রীয় শিক্ষা দফতর ও উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে সিবিআই-কে এই দুর্নীতির তদন্ত করতে দেওয়া হয়। দেশের ৫৭১টি শহর ও দেশের বাইরে ১৪টি শহরের ৪৭৫০টি কেন্দ্রে হওয়া নীট পরীক্ষায় যে দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে একাধিক রাজ্যের নাম জড়িয়েছে বলে সিবিআই-এর এফআইআরে দাবি। এই কেলেঙ্কারিতে ষড়যন্ত্র থেকে ছদ্মবেশ, পরীক্ষার্থী থেকে মধ্যসত্ত্বভোগীদের ভূমিকা উল্লেখ করেছে সিবিআই। সেই সঙ্গে খতিয়ে দেখা হবে সরকারি কর্মীদের ভূমিকাও।

এই কেলেঙ্কারির তদন্তে বিশেষ দল গঠন করেছে সিবিআই। সংস্থার বিশেষ তদন্তকারী দল বিহারের পাটনা ও গুজরাটের গোধরায় পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে সিবিআই-এর তরফে। সিবিআই-এর এফআইআরে এই কেলেঙ্কারিতে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...