Wednesday, June 3, 2026

ফের ছত্তিশগড়ে মাওবাদী হামলা! সুকমায় বিস্ফোরণে শহিদ দুই কোবরা কমান্ডো

Date:

Share post:

ফের মাওবাদী হামলার (Maoist Attack) জের! ছত্তিশগড়ের (Chattisgarh) সুকমায় (Sukma) আইইডি বিস্ফোরণে এবার প্রাণ হারালেন দুই কোবরা জওয়ান (COBRA Commando)। সূত্রের খবর, রবিবার দুপুর ৩টে নাগাদ সুকমার সিলগের থেকে টেকুলাগুদেম গ্রামের দিকে রুটিন টহল দিচ্ছিলেন সিআরপিএফের সেনা জওয়ানেরা। সেই সময় আচমকাই বিস্ফোরণ হয়। তার জেরেই জওয়ানদের একটি ট্রাক ছিটকে গিয়ে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই সেনা জওয়ান বিষ্ণু আর এবং শৈলেন্দ্রর।

তবে বিগত কয়েক মাসে, ছত্তিশগড়ে মাওবাদী মোকাবিলায় আশাতীত সাফল্য পেয়েছে সশস্ত্র বাহিনী। তবে, রবিবার রাজ্যের মাও অধ্যুষিত জেলা, সুকমায় মাও হানায় শহিদ হলেন কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন বা কোবরা বাহিনীর দুই জওয়ান। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী। পুলিশ জানিয়েছে, কোবরা বাহিনীর ওই সদস্যদের ট্রাকে একটি আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা।

সিআরপিএফ-এর বিশেষ গেরিলা বাহিনী হল কোবরা। বস্তার পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন সেনার ট্রাকটি চালাচ্ছিলেন বিষ্ণু। সঙ্গে ছিলেন শৈলেন্দ্র। এদিন ২০১ কোবরা ব্যাটেলিয়নের সদস্যরা বাইক এবং ট্রাক নিয়ে যখন এগোচ্ছিলেন, তখন বিস্ফোরণটি হয়। যে জওয়ান ট্রাকটি চালাচ্ছিলেন এবং আরও এক জওয়ানের মৃত্যু হয়েছে। গত মাসেই ছত্তিশগড়ে মাওবাদী গেরিলা বাহিনীর সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই চলে। বস্তার ডিভিশনের নারায়ণপুর জেলায় এই গুলির লড়াইয়ে মৃত্যু হয় মাওবাদীদের নিষিদ্ধ সংগঠন সিপিআইএমএল-র অন্তত আট সদস্যের। নিহত হন নিরাপত্তাবাহিনীর এক জওয়ান। গুরুতর জখম হন দু’জন।

শনিবারই ছত্তিশগড়ে এটি এক মাও-বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছিল সশস্ত্র বাহিনী। সুকমা জেলারই কোরাজগুড়ার জঙ্গলে যৌথ অভিযান চালায় সুকমা পুলিশ, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং সিআরপিএফ। মাও শিবিরে জাল নোট ছাপানোর এক চক্রের সন্ধান মিলতেই তৎপর হয় বাহিনী। সুকমা জেলায় স্থানীয় অর্থনীতিকে অস্থিতিশীল করতে ওই জাল নোটগুলি ব্যবহার করা হচ্ছিল বলে দাবি যৌথ বাহিনীর। এই সফল অভিযানের পাল্টা জবাব দিতেই এই আইইডি বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

১২ বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...