Wednesday, June 24, 2026

ভাইপোতেই আস্থা! ভোটে লজ্জাজনক হারের পর আকাশকেই ‘উত্তরাধিকারী’ ঘোষণা মায়াবতীর

Date:

Share post:

দলের ইতিহাসে সবচেয়ে খারাপ ফল হয়েছে। লোকসভা নির্বাচনে (Loksabha Election) একটিও আসন পায়নি দল। আর তারপরই ধীরে ধীরে বদলেছে পরিস্থিতি। লোকসভার হারের ধাক্কা সামলে এবার বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বহুজন সমাজবাদী পার্টি (BSP) সুপ্রিমো মায়াবতী (Mayawati)। রাজনৈতিক পরিপক্কতা নিয়ে দল থেকে বরখাস্ত করা হলেও নিজের ভাইপো আকাশ আনন্দকেই (Akash Anand) রাজনৈতিক উত্তরাধিকারী বলে ঘোষণা করলেন বিএসপি নেত্রী। রবিবার ফের ভাইপো আকাশকে দলের জাতীয় সমন্বয়ক পদে পুনর্বহাল করলেন পিসি মায়াবতী। এদিন, দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান বসপা-র জাতীয় সাধারণ সম্পাদক, মেওয়ালাল গৌতম। তবে বসপা নেত্রীর এমন সিদ্ধান্তকে একেবারেই সোজা চোখে দেখতে নারাজ বিরোধীরা। বিরোধীদের অভিযোগ কাদায় পড়তেই ফের আকাশকে ফিরিয়ে এনে দলের উত্তরাধিকার আকাশের হাতেই সঁপলেন মায়াবতী।

গত ৭ মে, ২৮ বছর বয়সী আকাশ আনন্দকে এই পদ থেকেই বরখাস্ত করেছিলেন বসপা প্রধান মায়াবতী। তরুণ ভাইপোর ‘রাজনৈতিক পরিপক্কতা’ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। মায়াবতী সাফ জানিয়েছিলেন, দলের জাতীয় সমন্বয়কের ভূমিকায় থাকার জন্য তাঁর আরও অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন। এরপরই আকাশ আনন্দের পরিবর্তে, তাঁর বাবা তথা মায়াবতীর ভাই আনন্দ কুমার এই দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে শুরু হয় জল্পনা। তবে শেষমেশ আকাশের উপরেই সমর্থন রাখলেন পিসি মায়াবতী।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ভাইপো আকাশকে তাঁর উত্তরাধিকারী বলে ঘোষণা করেছিলেন মায়াবতী। এরপরই চলতি লোকসভা ভোটে উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আকাশ। কিন্তু লোকসভা ভোট চলার সময়ে আচমকাই মে মাসে ভাইপোকে দলের সর্বভারতীয় সমন্বয়কারীর দায়িত্ব থেকে সরিয়ে দেন মায়াবতী। নেত্রী নিজের এক্স হ্যান্ডলের পোস্টে এ-ও জানান যে, যত দিন না আকাশ পুরোপুরি পরিণত হচ্ছেন, ততদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে। কিন্তু রবিবার ৩৬০ ডিগ্রি ঘুরে আচমকা এই ভোলবদল প্রসঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মতে মায়াবতীর রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন তুলছেন।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...