Saturday, June 27, 2026

নিট বিতর্কে NTA এর ডিজি বদল! সরানো হলো সুবোধ কুমার সিংকে

Date:

Share post:

দেশ জুড়ে নিট বিতর্কের (NEET controvercy) জেরে দিশেহারা কেন্দ্র সরকার (Central Government)। একের পর এক প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে প্রশ্নের মুখে ন্যাশনাল টেস্টিং এজেন্সি(National Testing Agency)। চাপের মুখে পড়ে রাতারাতি পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট চালু করা হলেও কেন সর্বভারতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষা গ্রহণের দায়িত্ব থাকা NTA-কে সরানো হচ্ছে না তা নিয়ে জায়গায় জায়গায় পড়ুয়াদের আন্দোলন শুরু হয়েছে। এই বিতর্কের আবহে এবার এনটিএ-র ডিরেক্টর জেনারেলকে সরিয়ে দেওয়া হল। সুবোধ কুমার সিংয়ের জায়গায় এলেন প্রদীপ সিং খারোলা (Pradip Singh Kharola)। অস্থায়ী ডিজি হিসাবে তাঁকে নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।

ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করেছে এনটিএ। গত ৪ জুন রেজাল্ট বেরোনোর পর থেকেই প্রশ্নের মুখে সংস্থা। ৬৭ জনের প্রথম হওয়া এবং ১৫৬৩ জনের গ্রেস মার্কস নিয়ে মামলা গেছে সুপ্রিম কোর্টে ।এই বিতর্কের আবহে বারবার সুবোধকুমার সিংয়ের পদত্যাগের দাবি উঠছিল। রবিবার গ্রেস নম্বর প্রাপকদের পরীক্ষায় বসার আগেই অবসরপ্রাপ্ত আইএএস এবং ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরকে DG পদে বসালো এনটিএ। শনিবার দায়িত্ব নেওয়ার পর রবিবার এত বড় একটা পরীক্ষা সঠিকভাবে তিনি পরিচালনা করতে পারছেন কিনা সেদিকে নজর থাকবে। অন্যদিকে আজ মেডিক্যালের স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। শনিবার রাতে বিজ্ঞপ্তি জারি করে রাতে বাতিল (NEET-PG Exam) করা হয় পরীক্ষা।

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...