Sunday, April 5, 2026

তুরস্ককে ৩-০ উড়িয়ে ইউরো কাপের শেষ ষোলোতে পর্তুগাল

Date:

Share post:

ইউরো কাপের শেষ ষোলোতে পর্তুগাল। এদিন তুরস্ককে হারালো ৩-০ গোলে। প্রথম ম্যাচে দাপটের পাশাপাশি দ্বিতীয় ম্যাচেও দাপট দেখাল পর্তুগাল। পর্তুগালের হয়ে গোল বার্নান্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজের। একটি আত্মঘাতী গোল তুরস্কের। এই জয়ের ফলে ইউরো কাপের প্রি-কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে ফেললেন রোনাল্ডোরা। তবে ম্যাচে এদিনও গোল পেলেননা রোনাল্ডো।

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় পর্তুগাল। যার ফলে ম্যাচের ২১ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় রোনাল্ডোর দল। রাফায়েল লিয়াও-র ক্রস ধরে গোল করে পর্তুগালকে ১-০ এগিয়ে দেন বার্নান্দো সিলভা। এরপরেই আরও এক ভুল করে বসে তুরস্ক। গোলকিপার ও ডিফেন্ডারদের ভুলে আত্মঘাতি গোল খেয়ে পেয়ে যায় পর্তুগাল। নির্বিষ ব্যাকপাস ধরতেই পারেননি তুরস্কের গোলরক্ষক। সেই সময়ই পর্তুগালের জয় নিশ্চিত হয়ে যায়।তুরস্কের হয়ে আত্মঘাতী গোল করেন সামেত আকায়দিন। ম্যাচের প্রথমার্ধে ২-০ এগিয়ে থেকে রোনাল্ডোর দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে পর্তুগালের দাপট। যার ফলে ম্যাচের ৫৬ মিনিটে ৩-০ এগিয়ে যায় পর্তুগাল। পর্তুগালের হয়ে ৩-০ করেন ব্রুনো ফার্নান্দেজ। গোলে শট করার সুযোগ থাকলেও তা না করে রোনাল্ডো পাস দেন বাঁ দিক থেকে উঠে আসা ব্রুনোকে। ফাঁকা গোলে বলটা ঠেলে দেওয়া ছাড়া আর কিছুই করতে হয়নি তাঁকে।এরপর একটা সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। তবে গোল করতে ব্যর্থ হন তিনি।

আরও পড়ুন- কুলদীপের দাপট, সুপার আটে বাংলাদেশের বিরুদ্ধে ৫০ রানে জয় ভারতের


Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...