Tuesday, June 23, 2026

যৌন হেনস্থার মামলায় গ্রেফতার প্রজ্জ্বল রেভান্নার ভাই সূরজ!

Date:

Share post:

দাদার মতোই ‘কু-কীর্তিমান’ ভাই। ধর্ষণ এবং যৌনতার ভিডিয়ো টেপ বানানোর অভিযোগে ধৃত জেডিএস নেতা তথা প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নার ভাই সূরজ রেভান্নাকে Prajwal Revannas Brother Suraj Revanna ) বিরুদ্ধেও এবার যৌন নিগ্রহের অভিযোগ! ফার্ম হাউসে এক পুরুষকর্মীকে ডেকে তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বলে মামলা করেছেন অভিযোগকারী। জেডি(এস)-র এক কর্মীর অভিযোগের ভিত্তিতেই সূরজ রেভান্নাকে (Suraj Revanna Arrested) গ্রেফতার করা হয়েছে।

গত ১৬ জুন সূরজ তাঁর ফার্ম হাউসে ডেকে দলের এক কর্মীকে যৌন হেনস্থা করেন। জোর করে তাঁর গালে ও ঠোটে চুমু খান বলেই অভিযোগ। বিষয়টি সম্পর্কে কাউকে কিছু না জানালে তবেই রাজনৈতিক কেরিয়ারে উন্নতি হবে বলে হুমকিও দিয়েছিলেন সূরজ। শনিবার হাসান জেলায় (Hasan District) হোলেনারাসিপুরা পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় মামলা করা হয়েছে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...