Friday, April 3, 2026

বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়ে কী বললেন ভারত অধিনায়ক ?

Date:

Share post:

গতকাল টি-২০ বিশ্বকাপের সুপার আটের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব। ব্যাট হাতে অর্ধশতরান করেন হার্দিক। বল হাতে তিন উইকেট নেন কুলদীপ। এই জয়ের ফলে সেমিফাইনালে পথে এক পা এগিয়ে রাখল টিম ইন্ডিয়া। আর এতে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। জানালেন দলগত পারফরম্যান্সের সুবাদে এই জয়।

ম্যাচ শেষে এই নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, “ আমরা ভাল ব্যাট করেছি বাংলাদেশের বিরুদ্ধে। বোলারেরাও ভাল পারফর্ম করেছে। আটজন ব্যাটারকেই তাদের ভূমিকা পালন করতে হয়। আমাদের দলে সর্বোচ্চ রান ৫০। তবু আমরা ১৯৬ রান তুলেছি। মাঠে নেমে ইতিবাচক ব্যাটিং করাই লক্ষ্য থাকে আমাদের। হার্দিক খুব ভাল ব্যাট করেছে। আমরা ইনিংসটা ভাল ভাবে শেষ করতে চেয়েছিলাম। সেটা হার্দিকের ব্যাট থেকে এসেছে। ওর ইনিংসটা আমাদের বেশ ভাল জায়গায় পৌঁছে দিয়েছে। আমাদের প্রথম পাঁচ ব্যাটার ওর জন্য মঞ্চ তৈরি করে দিয়েছিল। সেটা হার্দিক দারুণ ভাবে কাজে লাগিয়েছে। আমরা জানি ও কী করতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসটা তার সঠিক উদাহরণ। হার্দিক আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য। ব্যাট এবং বল হাতে। ”

এরপরই হার্দিক বলেন, “ আমাদের কী করতে হবে, তাও জানি। মাঠে কী ভাবে খেলতে হবে তাও অজানা নয়। সে ভাবেই জয় এসেছে। এখানকার আবহাওয়া এবং পিচের সঙ্গে আমরা ভাল ভাবে মানিয়ে নিতে পেরেছি। কেবল এখানকার হাওয়ার গতি একটু সমস্যা করছে। এটুকু মানিয়ে নিতে হচ্ছে।”

আরও পড়ুন- আজ ইউরোতে জার্মানি বনাম সুইজারল্যান্ড

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...