Thursday, April 2, 2026

সুইৎজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র জার্মানির

Date:

Share post:

ইউরো কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আটকে জেল জার্মানি। রবিবার রাতে তারা নেমেছিল সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে ১-১ গোলে ড্র করল আয়োজক দেশ। ম্যাচের অতিরিক্ত সময়ে গোলে কোনও মতে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হার এড়াল তারা। ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত অবস্থায়।

প্রথমার্ধে সুইৎজারল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন ড্যান এনডোয়ে। সংযুক্তি সময়ের তৃতীয় মিনিটে গোল করেন পরিবর্ত হিসাবে নামা নিকলাস ফুলক্রুগ। ড্রয়ের ফলে গ্রুপ শীর্ষে শেষ করল জার্মানি। তিন ম্যাচে তাদের পয়েন্ট সাত। সুইৎজারল্যান্ড তিন ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করল।

অন্য ম্যাচে, শেষ মুহূর্তের গোলে জয় পায় হাঙ্গেরি। তারা ১-০ হারাল স্কটল্যান্ডকে। হাঙ্গেরির তিন ম্যাচে তিন পয়েন্ট হল। নকআউটে ওঠার সুযোগ রয়েছে তাদেরও।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...