Friday, June 12, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) তুরস্কের ম্যাচে সব সমালোচনার যেন জবাব দিয়ে দিলেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তুরস্ক ম্যাচে গোলে শট করার সুযোগ থাকলেও তা না করে রোনাল্ডো পাস দেন বাঁ দিক থেকে উঠে আসা ব্রুনো ফার্নান্দেজকে। ফাঁকা গোলে বলটা ঠেলে দেন তিনি। আর  এতেই যেন সব সমালোচনার জবাব দেন সিআরসেভেন । শুধু সমালোচনার জবাব নয় , এই ম্যাচে রেকর্ডও গড়েন রোনাল্ডো।

২) আজ টি-২০ বিশ্বকাপের সুপার আটের ম্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে দুরন্তে ফর্মে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত একটা ম্যাচও হারেনি। টিম ইন্ডিয়ার লক্ষ্য অস্ট্রেলিয়াকে হারিয়ে অপরাজয় থেকে সেমিফাইনালের টিকিট পাকা করতে।

৩) গতকাল টি-২০ বিশ্বকাপের সুপার আটের ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় পায় টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতের পারফরম্যান্স নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের। তবে শুধু পারফরম্যান্স নয়, আরও দুটো জিনিস চোখে পড়েছে ক্রিকেট বিশ্বে। যা মন কেড়েছে নেটিজেনদের। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

৪) সোমবার বিশ্বকাপের সুপার ৮-এ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। দু’দলের কাছেই এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, সোমবার সকাল থেকে সেখানে বৃষ্টি হতে পারে।

৫) ইউরো কাপে লজ্জার হাত থেকে বেঁচে গেল আয়োজক দেশ জার্মানি। সংযুক্ত সময়ের গোলে কোনও মতে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হার এড়াল তারা। ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত অবস্থায়।

আরও পড়ুন- ‘ওকে একটু খেলতে দে না, কি করছিস ’, বাংলাদেশ ম্যাচে বললেন রোহিত, ভাইরাল ভিডিও

Related articles

প্রশ্নফাঁসের ‘দাগ’ মুছতে NEET পরীক্ষায় আধাসামরিক বাহিনীর নিরাপত্তা NTA-র!

নিট ইউজির (NEET UG) প্রশ্নফাঁস বিতর্কে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছে, তার পুনরাবৃত্তি আর চাইছে...

ভুল তো করছেন না: বিদ্রোহীর কার্যত সমর্থন অনুব্রতর, হারের দায় সরাসরি কার উপর চাপালেন!

“ভুল তো করছেন না। বিজেপিতে তো যাচ্ছেন না”- দলের বিদ্রোহীর কার্যত সমর্থন তৃণমূল সুপ্রিমোর স্নেহধন্য বীরভূমের নেতা অনুব্রত...

ক্ষমতা থাকলে ১৯ সাংসদ বিজেপির টিকিটে লড়ুক! বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ মহুয়ার

ফের বিশ্বাসঘাতক তৃণমূল বিধায়ক এবং সাংসদদের বিরুদ্ধে সুর চড়ালেন দলের সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল...

ফুটপাত দখল বরদাস্ত নয়, হকার উচ্ছেদ নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

রাজ্যে পালাবদলের পর থেকে সব থেকে বেশি চর্চায় থেকে যে হকার উচ্ছেদের ঘটনা। যেভাবে ফুটপাত থেকে হকারদের সরিয়ে...