Wednesday, June 24, 2026

বারুইপুরে তরুণীকে ধ.র্ষণ করে খু.নের ঘটনায় প্রেমিকসহ ধৃত ধুই

Date:

Share post:

এক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। অভিযোগের তীর তাঁরই প্রেমিকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে ওই তরুণী নিখোঁজ ছিলেন । দু’দিন পর জলাশয়ে তাঁর দেহ ভেসে ওঠে। পরিবারের অভিযোগ পাওয়ার পরই মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে, নরেন্দ্রপুরের বাসিন্দা ওই তরুণী বারুইপুরে মামাবাড়িতে এসেছিলেন। সেখানেই মদনপুর এলাকায় অভিযুক্তের বাড়ি। পুলিশ জানতে পেরেছে, তরুণীর সঙ্গে ওই যুবকের আলাপ হয়েছিল ফেসবুকের মাধ্যমে। স্থানীয়রা জানিয়েছেন, কিছু দিন আগে দিদিমার সঙ্গে তরুণী মামাবাড়িতে এসে থাকছিলেন। শুক্রবার রাতে ফোন করে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তার পর থেকেই মেয়েটির খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’দিন নিখোঁজ ছিলেন তরুণী। স্থানীয় জলাশয়ে তাঁর দেহ ভেসে ওঠে। পরিবারের তরফে ধর্ষণ এবং খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পরিজনদের অভিযোগ, শুধু ওই যুবক নন, আরও কয়েক জন মিলে তরুণীকে ধর্ষণ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে প্রেমিক এবং আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের এলাকায় যথেষ্ট বদনাম আছে। মহিলাদের কটূক্তি থেকে শুরু করে নানা সময়ে নানা অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে মনে করা হচ্ছে। মৃতের পরিবার জানিয়েছে, শুক্রবার রাত ৮টা নাগাদ ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তরুণী। তার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। রাত ১১টায় তাঁর ফোন বন্ধ হয়ে যায়। এখনও সেই ফোন খুঁজে পাওয়া যায়নি। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানিয়েছেন, তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা তদন্ত করছি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...