Sunday, April 5, 2026

সংসদে প্রথম অধিবেশন শুরুর আগেই সংবিধান হাতে শক্তি প্রদর্শন তৃণমূল সহ বিরোধীদের

Date:

Share post:

লোকসভা ভোটের পর তৃতীয় মোদি সরকার কেন্দ্রে ক্ষমতা গ্রহণের পর আজ, সোমবার প্রথম অধিবেশন সংসদে। নরেন্দ্র মোদি সরকার কেন্দ্র ক্ষমতা দখলের পর থেকে নিট প্রশ্নফাঁস থেকে শুরু করে রেল দুর্ঘটনা, একের পর এক ইস্যুর প্রতিবাদ করতে প্রস্তুত বিরোধীরা। ফলে লোকসভার (Parlament) প্রথম অধিবেশন শুরুর আগে সংসদ চত্ত্বরে প্রতিবাদে সামিল হন ইন্ডিয়া জোটের নেতারা।

এদিন সংবিধান হাতে নিয়েই সংসদ চত্বরে ধরনা কর্মসূচি পালন করে তৃণমূল! দলের তরফে তৃণমূল সাংসদদের প্রতি বার্তা ছিল, “সংবিধান নিয়ে সংসদ (Parlament) চত্বরে আসুন।” শুধু তৃণমূল সাংসদরাই নয়, এদিন ইন্ডিয়া জোটের সমস্ত সাংসদরাই সংবিধান হাতে মহাত্মা গান্ধীর মূর্তির নীচে জমায়েত করেন। বিরোধী একতার বার্তা দিতে ইন্ডিয়া জোটের সাংসদরা একসঙ্গে লোকসভায় প্রবেশ করবেন। এদিন সোনিয়া গান্ধীও ধরনা কর্মসূচিতে যোগ দেন। দেশের গণতন্ত্র রক্ষা করতে ইন্ডিয়া জোট বদ্ধপরিকর বলে সংসদ চত্ত্বরে স্লোগান ওঠে।

২০১৪ এবং ২০১৯ সালে পরপর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। ফলে গত দুবারের এনডিএ সরকারের সঙ্গে যে তৃতীয়বারের মোদি সরকারের কোনও তুলনা নেই, তা কার্যত প্রথম দিন থেকেই স্পষ্ট করে দিতে শুরু করার কাজ করছেন বিরোধীরা। সেই সঙ্গে তৃতীয়বার কেন্দ্রে মোদি সরকার ক্ষমতা দখল করলেও, বিরোধীরা যে শক্তিশালী হয়েই লোকসভায় প্রবেশ করছেন, তা সোমবারের ছবি থেকেই স্পষ্ট।

আরও পড়ুন: গায়ের জোরে সংসদীয় রীতি ভঙ্গ! প্রোটেম স্পিকার হিসেবে ভর্তৃহরি শপথগ্রহণ করতেই বিক্ষোভ বিরোধী জোটের 

 

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...