Monday, June 8, 2026

সকলের মত নিয়ে সরকার পরিচালনার অঙ্গীকার! অধিবেশন শুরুর আগে মোদিকে সংবিধান রক্ষার পাঠ বিরোধীদের

Date:

Share post:

সোমবার থেকেই শুরু হল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। আর শুরুর দিনেই বিরোধীদের লাগাতার চাপে রীতিমতো ব্যাকফুটে মোদি সরকার (Modi Govt)। এদিন সকালে অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে এদিন তাঁর বক্তব্যের শুরু থেকেই যেন বিজেপির দোষ ধামাচাপা দেওয়ার চেষ্টা, তেমনি সরকারের লাগাতার প্রশংসায় পঞ্চমুখ মোদি। এদিন মোদি মনে করিয়ে দেন, তৃতীয়বার নির্বাচিত হয়ে দায়িত্ব তিন গুণ বেড়ে গিয়েছে। তবে এদিন মোদি বলেন, সকলের মত নিয়ে সরকার পরিচালনার কথা। কিন্তু মোদি সরকারের গাজোয়ারিতে সেটা রীতিমতো অসম্ভব বলেই মত রাজনৈতিক মহলের। তবে প্রথম দিনেই মোদির ভাষণে স্পষ্ট ঘরে ও বাইরে ঠিক কতখানি চাপে বিজেপি। এদিন অধিবেশনের প্রথম দিন সংসদের বাইরেই ১৪ মিনিট ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। যা এক প্রকার বেনজির। এমনটা আগে হয়নি।

তবে এদিনের ভাষণে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলের কংগ্রেস সরকারকেও আক্রমণ করে মোদি বলেন, ৫০ বছর আগে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেটা দেশের অন্ধকার অধ্যায়। গণতন্ত্রের উপর কালো দাগ। আর কখনও সেই আঁধার নেমে আসবে না এই দেশে। বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, এখনও পর্যন্ত বিরোধীরা আমাকে হতাশ করেছে। তবে আশা করছি, সংসদে তারা সুষ্ঠু ভাবে তাদের দায়িত্ব পালন করবে। মানুষ স্লোগান নয়, কাজ চায়।

 

তবে মোদি মুখে যাই বলুন কাজে তা যে বাস্তবায়নের পথ যে খুব মসৃন হবে না তা দিনের আলোর মতো পরিষ্কার। এদিন অধিবেশন শুরুর আগে থেকেই সংসদের বাইরে সংবিধান হাতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী জোটের সাংসদরা। মোদি সরকারের সংবিধান ভঙ্গের অভিযোগের পাশাপাশি একাধিক ইস্যুতে সরব বিরোধীরা।


Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...