Saturday, April 4, 2026

প্রশাসনিক বৈঠকে হকার নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কোনও ব্যবস্থা নেবে প্রশাসন?

Date:

Share post:

জায়গায়-জায়গায় বহুতল। একজনের ঘাড়ের উপর দিয়েই আর একজন উঠেছে। আর ফুটপাতের দিকে তাকালে দেখা যাবে সেখান দিয়ে হাঁটাচলার জায়গা নেই। কারণ এক হাত অন্তর গজিয়ে উঠেছে চায়ের দোকান। কোথাও আবার ফাস্ট-ফুড। সল্টলেক-রাজারহাটের অফিসপাড়ার চিত্র এমনটাই। আর এই নিয়েই সোমবার পুরসভা নিয়ে প্রশাসনিক বৈঠক থেকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। নিজেই বললেন, সল্টলেক দেখলে আমার লজ্জা হয়…। তবে কি মুখ্যমন্ত্রী এই ধমকের পর কোনও ব্যবস্থা নেবে প্রশাসন? উঠিয়ে দেওয়া হবে রাস্তার ধারের চায়ের দোকান থেকে খাবারের দোকানগুলি? সল্টলেক সেক্টর ফাইভে যদিও এদিনই ফুটপাতের দোকান সরানোর জন্য সময় বেধে দিয়েছে পুলিশ।

মূলত, সল্টলেক সেক্টর ফাইভ, রাজারহাটে গেলেই এই ধরনের দোকানগুলি দেখা যায়। যেখানে রাস্তার ফুটপাত দখল করে কালো ত্রিপল আর বেঞ্চ নিয়ে বসে দোকান চালান দোকানদাররা। এমনকী নলবনের উল্টোদিকে গেলে দেখা যাবে ফুটপাতের ধারে থাকা লোহার রেলিং কেটে স্থায়ী একটি দোকান বানানো হয়েছে। সেই দোকানের মালিক বলেন, আমি ২০ বছর ধরে ব্যবসা করি। এখানে চায়ের দোকান ও ভাতের হোটেল আছে। পুলিশ প্রশাসন কেউ এসে কোনওদিন উঠিয়েও দেয়নি। এখন যে যার মতো বসে পড়ে।

আজ মুখ্যমন্ত্রী বলেছেন, ওয়েবল আমি নিজে চোখে দেখে এসেছি। কারোও কথা না শুনে। একটু শিফট করাতে হবে। ওইখানে অনেকে আসেন। ফুটপাতে কালো-কালো ত্রিপল দিয়ে ঘেরা। একটু দূরে গিয়ে খাবার খাবেন। ফুড জোন করে দেওয়া হোক।মন্ত্রী-সহ জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের মুখ্যমন্ত্রীর প্রশ্ন করেন, “হাতিবাগানে কখনও তাকিয়ে দেখিয়েছেন? কী অবস্থা ওখানে। গড়িয়াহাটে হকার বসিয়েছেন। সরাসরি মন্ত্রী সুজিত বসুর নাম করে মুখ্যমন্ত্রী বলেন, রাজারহাটে সুজিত লোক বসাচ্ছে কম্পিটিশন করে।কেন বাইরের লোক বসবেন এখানে? একটা করে ত্রিপল লাগাচ্ছে, এক জন করে বসে পড়ছে।তীক্ষ্ণ স্বরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হোয়াই? হোয়াই? হোয়াই?’’

আরও পড়ুন- বিশ্বকাপের মাঝে ঘোষণা জিম্বাবোয়ে বিরুদ্ধে ভারতীয় দল, টিম ইন্ডিয়ার নেতা শুভমন

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...