Thursday, June 25, 2026

বিশ্বকাপের মাঝে ঘোষণা জিম্বাবোয়ে বিরুদ্ধে ভারতীয় দল, টিম ইন্ডিয়ার নেতা শুভমন

Date:

Share post:

চলছে টি-২০ বিশ্বকাপ। আর এরই মাঝে জিম্বাবোয়ে সিরিজের বিরুদ্ধে দল ঘোষণা করল বিসিসিআই। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরাহদের। দলে রিঙ্কু সিং, রুতুরাজ গায়কোয়াড।

জিম্বাবোয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়া দলে প্রথমবার ডাক পেলেন অভিষেক শর্মা, রিয়ান পরাগ, নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল এবং তুষার দেশপাণ্ডে। আইপিএল-এ ভালো খেলার সুবাদে ভারতীয় দলে সুযোগ পেলেন রিয়ান। এঁদের মধ্যে ধ্রুব টেস্ট ক্রিকেট খেললেও টি-২০ দলে সুযোগ পেলেন প্রথমবার। টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া।

৬ জুলাই থেকে শুরু হচ্ছে জিম্বাবোয়ে সিরিজ। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ৬ জুলাই প্রথম ম্যাচ খেলার পর দিনই দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। বাকি তিনটি ম্যাচ হবে ১০, ১৩ ও ১৪ জুলাই।

একনজরে ভারতীয় দল- শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোয়াড, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার এবং তুষার দেশপাণ্ডে।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার কোচ পদের জন্য বিশেষ শর্ত গম্ভীরের, বিশেষ বার্তা বিরাট-রোহিতদের জন্য


Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...