Thursday, June 25, 2026

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

Date:

Share post:

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক মৃতদেহ। মর্মান্তিক এই ঘটনায় ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ভেনেজুয়েলা জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা (Venezuela declared state of emergency)।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের (US Geological Survey) তথ্য অনুযায়ী, ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোরবেলা জোড়া এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলবর্তী মোরন শহরের পশ্চিমে।প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। ঠিক তার প্রায় ৪০ সেকেন্ডের মধ্যে আরও একটি শাক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৫। ভূমিকম্পের মুহূর্তের এবং তারপরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত প্রায় হাজারের কাছাকাছি। ভেনেজুয়েলায় এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের পর শোকপ্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে বহু বাড়িঘর। এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। ভারতের জনগণের পক্ষ থেকে আমি ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি, এবং বিশেষ করে যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন সেই পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই।কঠিন এই সময়ে দেশটির পাশে রয়েছে ভারত। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

জোড়া ভূমিকম্পের পরই কারাকাসের (Caracas) বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কোথাও ভেঙে পড়েছে মোবাইল টাওয়ার, কোথাও ধ্বংসস্তূপে অবরুদ্ধ রাস্তা। ধুলিস্যাৎ হয়ে গেছে বাড়িঘর। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে।

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...