Saturday, April 4, 2026

বড়পর্দায় ফিরছেন মহুয়া, বাংলা বিনোদুনিয়ার ‘দুয়োরানি’র মৃত্যু রহস্যের সমাধান!

Date:

Share post:

মাত্র ২৬ বছর বয়সে জীবন শেষ। যদিও তার আগেই আশিটি সিনেমায় কাজ করে ফেলেছেন। মহুয়া রায়চৌধুরী (Mahua Roy Chowdhury)। এ মেয়ের যেমন রূপ তেমন গুণ। কিন্তু তাঁর জীবনটা যে এত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে তা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি। সেই মহুয়া ফিরছেন বড়পর্দায়। ‘দাদার কীর্তি’ নায়িকাকে সকলের সামনে আনছেন প্রযোজক রানা সরকার(Rana Sarkar)। তাহলে তপন সিনহা, তরুণ মজুমদারের অত্যন্ত স্নেহধন্য নায়িকার মৃত্যু জট খুলতে চলেছে? সিনে জীবনীতেই ধরা পড়বে মহুয়ার জীবনের চরম ঘটনার আসল কারণ? সিনেমার নাম ‘গুনগুন করে মহুয়া’, পরিচালনায় নতুন মুখ সোহিনী ভৌমিক। গবেষণা-চিত্রনাট্যে দেবপ্রতিম দাশগুপ্ত এবং সোহিনী নিজেই।

বাণিজ্যিক ধারা হোক বা সমান্তরাল ছবি— দুই ক্ষেত্রেই জাত অভিনেত্রী ছিলেন মহুয়া রায়চৌধুরী। কিন্তু সারা জীবন নানা বিতর্ক তাঁকে জড়িয়ে রেখেছিল। মৃত্যুতেও রহস্য। এই সবকিছু মিলে এই প্রজন্মের কাছে যেন পৌঁছতে পারলেন না মহুয়া। মহুয়ার চরিত্রে কাকে দেখা যাবে? প্রযোজকের মতে, ‘‘অনেকে ভাবনায় রয়েছেন। এক্ষুনি কারও নাম করতে পারছি না।’’ প্রথম ছবি হিসেবে সোহিনীর কাঁধে কি বড় দায়িত্ব? পরিচালক বলছেন, ছোট থেকে যাঁর ছবি দেখে বড় হয়েছি তাঁকে নিয়ে কাজ করা সৌভাগ্যের ব্যাপার। সেপ্টেম্বর প্রয়াত অভিনেত্রীর জন্মমাস। ওই মাস থেকেই শুটিং শুরু হওয়ার কথা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...