Saturday, June 13, 2026

যোগীরাজ্যে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস!

Date:

Share post:

দেশ জুড়ে নেট আর নিটের বিতর্কের মাঝেই এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশে পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission)পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ। তদন্তকারীদের দাবি, মধ্যপ্রদেশের যোগ রয়েছে ইউপিপিএসসি-র RO-ARO পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে। মধ্যপ্রদেশের এক প্রেসে পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হয়েছিল। কারখানার এক কর্মী রাজীব নয়ন মিশ্রর (Rajeev Nayan Mishra) দৌলতে ফাঁস হয়ে যাওয়ায় পরীক্ষার ৮ দিন আগে পরীক্ষার্থীদের হাতে পৌঁছে যায়। এই প্রশ্নফাঁসের অভিযোগে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সকলেই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বলে জানা গেছে।

গত ১১ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ইউপিপিএসসি পরীক্ষা হয়েছিল। এরপর কারচুপির অভিযোগ উঠতেই ২ মার্চ বাতিল হয় পরীক্ষা। প্রশ্নফাঁসের তদন্তে গঠন করা হয় স্পেশাল টাস্ক ফোর্স। এরপর প্রয়াগরাজের বিনীত যশবন্ত গ্যাংয়ের ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, প্রশ্নফাঁসের ঘটনায় মূল অভিযুক্ত রাজীব নয়ন এর আগে উত্তরপ্রদেশ পুলিশ নিয়োগের পরীক্ষারও প্রশ্নও ফাঁস করেছিল। এই ঘটনায় আর কারা যুক্ত তা জানার চেষ্টা চলছে।

 

Related articles

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...