Friday, June 5, 2026

নিটকাণ্ডে বাড়ছে গ্রেফতারির সংখ্যা! মহারাষ্ট্র পুলিশের জালে দুই শিক্ষক-সহ মোট ৪

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে নিট কেলেঙ্কারিতে (NEET) গ্রেফতারির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শনিবার পর্যন্ত এই মামলার তদন্তে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই আরও ৪ জন গ্রেফতার করা হল। সূত্রের খবর, রবিবার মহারাষ্ট্র পুলিশের (Maharashtra Police) জালে ধরা পড়েছে দুই শিক্ষক-সহ মোট চারজন।

শনিবারই গ্রেফতার হয়েছিল নিট কাণ্ডের অন্যতম মূলচক্রী রবি অত্রিকে। এবার মহারাষ্ট্র পুলিশের এটিএস চারজনকে গ্রেফতার করল। ধৃত চারজনের মধ্যে লাটুর থেকে সঞ্জয় তুকারাম যাদব এবং জলিল উমরখান পাঠান নামের দুই শিক্ষকও রয়েছেন। সর্বপ্রথম তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরে আরও দুজনের সঙ্গে এদেরও গ্রেফতার করা হয়। এই চারজনের বিরুদ্ধে প্রশ্নফাঁসের একটি চক্র চালানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। একাধিক জায়গায় প্রশ্নপত্র বিলির পাশাপাশি হল টিকিটের তথ্য ফাঁস করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

নিটের প্রশ্নফাঁসের ইস্যু নিয়ে আপাতত তোলপাড় দেশ। সুপ্রিম কোর্ট ১,৫৬৩ জন পরীক্ষার্থীর নিট পরীক্ষা বাতিল করেছিল। রবিবারই অতিরিক্ত নম্বর পাওয়ার কারণে ফের নিট পরীক্ষার আয়োজন করা হয়েছিল ওই পরীক্ষার্থীদের জন্য। তবে সেই পরীক্ষায় বসেননি ৭৫০ জন, অর্থাৎ প্রায় ৫০ শতাংশ পড়ুয়া। ১,৫৬৩ জনের মধ্যে শুধুমাত্র ৮১৩ জন পরীক্ষায় বসেন।


Related articles

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...