Thursday, April 2, 2026

৩৫ বছর পর সিঙ্গুরে সমবায় নির্বাচনে সিপিএমকে শূন্য করল তৃণমূল

Date:

Share post:

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক একটু একটু করে রক্তক্ষরণ হতে হতে বামেরা এখন শূন্য। লোকসভা, বিধানসভা, পুরসভা হোক কিংবা পঞ্চায়েত, শূন্য-তেই আটকে আছে বামেরা। কার্যত অস্তিত্ব বিপন্ন হওয়া সিপিএম ও বাম শরিকদের বাংলার বুকে শোচনীয়। একের পর এক নির্বাচনে ভরাডুবি হলেও হুগলির সিঙ্গুরের এক সমবায় সমিতি নিজেদের দখলে রাখতে পেরেছিল বামেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলনের আঁতুড় ঘর সেই সিঙ্গুরের (Singur) শিবরাত্রির সলতের মতো জ্বলতে থাকা ওই সমবায় সমিতিও শেষপর্যন্ত হাতছাড়া হল বামেদের। সেই সমবায় সমিতি এবার দখল নিল তৃণমূল কংগ্রেস। সবুজ আবির উড়ল সমিতি চত্বরে।

সিঙ্গুরের (Singur) গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড দখলে গেল তৃণমূলের। রাজ্যের তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। লোকসভা নির্বাচনে বিপুল আসনে জয়ের পর সমবায় নির্বাচনেও জয়লাভ করল শাসক দল তৃণমূল। লোকসভা নির্বাচনে সিঙ্গুর বিধানসভা থেকে ১৮ হাজারের বেশি ভোটে লিড পায় তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।

এবার সিঙ্গুর বিধানসভার নসীবপুর অঞ্চলের গোবিন্দপুর সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা ৪৫-০ আসনে জয়ী। এবারে ৪৫ টি আসনের বামফ্রন্ট সমর্থিতদের পাশাপাশি তৃণমূল সমর্থিত প্রতিনিধিরাও নির্বাচনে লড়াই করেছেন। বিজেপি সমর্থিত ১২ জন প্রতিনিধি নির্বাচনে লড়াই করেছেন। গত ৩৫ বৎসর এই সমবায় সিপিএম পরিচালিত বোর্ড ছিল। এবার তাদের হাত থেকে সেই বোর্ড ছিনিয়ে নিল রাজ্যের শাসক দল।

সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না বলেন, “সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় সমিতির আজ নির্বাচনে ৪৫-০ এ আমরা জয়লাভ করেছি। এখানে সিপিএম এবং বিজেপি রামধনু জোট তৈরি করে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তাদের দুজনের জোটেও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি। ৩৫ বছর পর সিপিএম এবং বিজেপির থেকে এই বোর্ড আমরা ছিনিয়ে নিলাম।দীর্ঘদিন ধরে সিপিএম পরিচালিত বোর্ডের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ ছিল, জনগণ সঠিক বিচার করেই আজ তৃণমূলের হাতে এই বোর্ড তুলে দিল।”

 

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...