Thursday, June 25, 2026

OMR পার্থক্য থাকা প্রার্থীরা অযোগ্য: সুপ্রিম কোর্টে খারিজ আর্জি 

Date:

Share post:

এসএসসির পরীক্ষার্থীদের মধ্যে যাদের ওএমআর শিটে অসঙ্গতি (মিসম্যাচ) (mismatch) আছে অর্থাত্‍ যাদের ওএমআর-র (OMR) নম্বরের সঙ্গে এসএসসির (SSC) প্রকাশিত রেজাল্টের পার্থক্য আছে, তাদের অযোগ্য (tainted) প্রার্থীদের তালিকায় ফেলা যাবে না, এই আর্জি জানিয়ে দায়ের করা মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট৷ শুক্রবার এই মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথন জানিয়ে দিয়েছেন, এই প্রার্থীদের আর্জি খারিজ করা হচ্ছে৷

এই প্রার্থীদের হয়ে এদিন সুপ্রিম কোর্টে (Supreme Court) সওয়াল করেছিলেন প্রবীণ আইনজীবী, প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি৷ তাঁর আর্জি খারিজ করে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, যোগ্য (untainted) শিক্ষকদের চাকরি করার অনুমতি দেওয়া হয়েছে আগেই৷ কিন্ত এখানে যারা আবেদন করেছেন তাদের জন্য কোনও সুযোগ দেওয়া হবে না৷ এর পরেই দুই বিচারপতি জানান, স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার যে রায় দিয়েছিলেন ৩ এপ্রিল, সেই রায়ে এই মুহূর্তে কোনও পরিবর্তন ঘটাতে রাজি নন তাঁরা৷

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...