Saturday, April 4, 2026

বন্ধ হয়ে গেল লাভজনক সংস্থা তারাতলার সুপ্রাচীন ব্রিটানিয়া কারখানা!

Date:

Share post:

মে মাসের শুরু থেকেই উৎপাদন বন্ধ ছিল। এবার বন্ধ হয়ে গেল তারাতলার ব্রিটানিয়া বিস্কুট কারখানা (Britania Factory)। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারালেন কয়েকশো কর্মী। স্থায়ী কর্মীরা কিছুটা ক্ষতিপূর্ণ পেলেও অস্থায়ী শ্রমিকদের খালি হাতে রেখেই ঝাঁপ বন্ধ করল ব্রিটানিয়া।

জানা গিয়েছে, আগামিকাল মঙ্গলবার ম্যানেজমেন্ট বৈঠক ডেকেছে। তারপরই বোঝা যাবে কর্তৃপক্ষ আদৌ আর কারখানা খুলবে, নাকি তা চিরতরে বন্ধই হয়ে গেল। অস্থায়ী কর্মীদের সঙ্গেও বৈঠকে বসবে কারখানা কর্তৃপক্ষ। তখন বোঝা যাবে অস্থায়ী কর্মীদের ভবিষ্যত কী হবে।

৯৯ ছরের লিজ নিয়ে বন্দরের জমির উপরে গড়ে উঠেছিল ব্রিটানিয়ার কারখানা (Britania Factory) জমি সংক্রান্ত কোনও জটিলতা নাকি অন্য কোনও কারণে কারখানা বন্ধ হয়ে গেল তা এখনও স্পষ্ট নয়।

শ্রমিকদের, ব্রিটানিয়া একটি লাভজনক সংস্থা। তাদের প্রতিটি প্রোডাক্ট এখনও বাজারে সেরা। তারাতলার এই কারখানায় অনেক ভালো উৎপাদন হয়। লাভও প্রচুর হয়। তার পরেও কেন যে কারখানা বন্ধ হয়ে গেল তা বোঝা যাচ্ছে না। আগামিকাল আস্থায়ী কর্মীদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বসার কথা রয়েছে। স্থায়ী কর্মীদের টাকা দিয়ে ভিআরএস দিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজ্যপালের ডাকে রাজভবনে যাবেন না সায়ন্তিকা! বাড়ল শপথ জটিলতা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...