Thursday, June 25, 2026

অভাবের তাড়নায় কাজ করতে গিয়েই বিপত্তি! আমেরিকায় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

Date:

Share post:

সংসারে অভাবের তাড়নায় পাড়ি দিয়েছিলেন মার্কিন মুলুকে। কিন্তু সেখানে গিয়ে মৃত্যু হল অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh)এক যুবক। শুক্রবার আমেরিকার (USA) একটি মুদির দোকানে হামলা চালায় বন্দুকবাজ। সেই গুলিতেই ঝাঁঝরা হয়ে যান তিনজন। তার মধ্যে একজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা দাসারি গোপীকৃষ্ণ (Dasari Gopikrishan)। প্রাথমিকভাবে জানা যায়, আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন। আহত ১০। পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানান, ওই বন্দুকবাজের নাম ট্র্যাভিস ইউজিন।


শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটা নাগাদ আরকানসাস প্রদেশে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, রোজকার মতো এদিনও ওই মুদির দোকানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সকলেই ব্যস্ত ছিলেন কেনাকাটায়। কিন্তু আচমকাই সেখানে বন্দুক নিয়ে ঢুকে পড়ে ওই আততায়ী। সামনে যাকে দেখতে পায় তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সেই গুলি লাগে গোপীকৃষ্ণের শরীরেও। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কয়েকজন। এদিকে খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় আরকানসাস পুলিশ। পরে ওই আততায়ীর সঙ্গে গুলির লড়াই হয় পুলিশের।

এদিকে পুলিশের গুলিতে জখম হয় ওই বন্দুকবাজ। তারপর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পরদিন প্রকাশ্যে এসেছে মৃতদের পরিচয়। সেখানেই জানা যায়, মৃতদের তালিকায় রয়েছেন ৩২ বছর বয়সি দাসারি গোপীকৃষ্ণ। অন্ধ্রপ্রদেশ থেকে আট মাস আগে কাজের খোঁজে আমেরিকায় গিয়েছিলেন তিনি। তারপরে আরকানসাসের ম্যাড বুচার মুদি দোকানের বিলিং সেকশনে কাজ করতেন। এদিকে অন্ধ্রপ্রদেশেই রয়েছেন তাঁর স্ত্রী ও পুত্র। দাসারির মৃত্যুর খবরে শোকে বিহ্বল হয়ে পড়েছেন তাঁরা।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...