Friday, April 3, 2026

২৬ জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠক, বিজ্ঞপ্তি জারি নবান্নের

Date:

Share post:

লোকসভা নির্বাচন শেষ হয়েছে। উঠে গিয়েছে আদর্শ আচরণবিধি। তাই এবার রাজ্যের নানা ইস্যু নিয়ে বৈঠকে বসতে চলেছে রাজ্য মন্ত্রীসভা। আগামী সপ্তাহে নবান্নে মন্ত্রিসভার বৈঠক হবে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা।

মুখ্যসচিব বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী বুধবার অর্থাৎ ২৬ জুন দুপুরে নবান্নে মন্ত্রিসভার বৈঠক হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই বৈঠকে সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, অফিসার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসাররাও থাকবেন।

লোকসভা ভোট মিটে যাওয়ার পর এই বৈঠক থেকে রাজ্যের বিভিন্ন অসমাপ্ত কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে বলে অনুমান। এছাড়া নতুন কোনও প্রকল্প বা সিদ্ধান্ত গৃহীত হতে পারে মন্ত্রিসভার বৈঠকে। ওপর দিকে আগামীকাল সমস্ত পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- কাল সংসদে শপথ, সংবিধান হাতে ইন্ডিয়ার পদযাত্রা

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...