Wednesday, June 24, 2026

কোপার শুরুতেই আটকে জেল ব্রাজিল, কোস্টারিকার সঙ্গে করল গোলশূন্য ড্র

Date:

Share post:

কোপা আমেরিকা কাপের শুরুটা ভালো হলো না ব্রাজিলের। কোপার প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে গোলশূন্য ড্র করল নেইমারহীন ব্রাজিল। প্রথম ম্যাচে একেবারেই নিজেদের ছন্দে ছিল না সেলেকাওরা। ৯০ মিনিটে গোলের মুখ খুলতে পারলেন না ভিনি জুনিয়র, রাপিহোনরা।

ম্যাচে শুরুটা ভালো করলেও, ধীরে ধীরে ম্যাচে হারিয়ে যেতে থাকে পাঁচবারের বিশ্বজয়ী দল। তবে ম্যাচের ৩০ মিনিটের মাথায় ১-০ এগিয়ে গিয়েছিল সেলেকাওরা। কোস্টারিকার জালে বলও জড়িয়ে দিয়েছিলেন ব্রাজিলের মারকুইনেস। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল করেন রেফারি। ভিএআর-এর সাহায্য নিয়ে গোল বাতিল করা হয়। প্রথমার্ধে আরও একটি সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু জলে বল জড়াতে ব্যর্থ হন রদ্রিগোরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও, কোস্টারিকার বিরুদ্ধে গোলটা পেল না ব্রাজিল। গোলের সামনে গিয়ে বার বার খেই হারিয়ে ফেললেন ভিনিরা। শেষেমেশ ম্যাচ শেষ হয় গোলশূন্য ভাবে। এই ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন নেইমার। ম্যাচ দেখে হতাশ তিনি।

আরও পড়ুন- একদিনের বিশ্বকাপের বদলা, অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...