Sunday, June 21, 2026

একদিনের বিশ্বকাপের বদলা, অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

Date:

Share post:

এযেন একদিনের বিশ্বকাপের বদলা। টি-২০ বিশ্বকাপে সুপার আটের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারতীয় দল। সুপার আটের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সেমিফাইনালে টিম ইন্ডিয়া। এদিন ব্যাট হাতে দাপট ভারত অধিনায়কের। ৯২ রান করেন তিনি। বল হাতে দাপট অর্শদীপ সিং-এর। নিলেন তিন উইকেট। তবে এদিনও রান পেলেন না বিরাট কোহলি। শূন্যরানে আউট হন তিনি। সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে ভারত। ম্যাচে এদিন ব্যাট হাতে দাপট রোহিত শর্মার । ৯২ রান করেন তিনি। ৩১ রান করেন সূর্যকুমার যাদব। ২৮ রান করেন শিভম দুবে। তবে এদিনও ব্যাট হাতে ব্যর্থ বিরাট। শুন্যরানে আউট হন তিনি। পন্থ করেন ১৫ রান। ২৭ রান করেন হার্দিক পান্ডিয়া। অজিদের হয়ে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক এবং স্টোনিস। একটি উইকেট নেন হ্যাজলউড।

জবাবে ব্যাট করতে নেমে ১৮১ রানে গুটিয়ে যায় অজি ব্রিগেড। অস্ট্রেলিয়ার হয়ে লড়াই চালান ট্রাভিস হেড। ৭৬ রান করেন তিনি। ৩৭ রান করেন মিচেল মার্শ। ৬ রান করেন ডেভিড ওয়ার্নার। ২০ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের ৩ উইকেট অর্শদীপ সিং-এর। ২ উইকেট কুলদীপ যাদবের। একটি করে উইকেট যশপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেল-এর।

আরও পড়ুন- জল্পনার অবসান, মোহনবাগানে আপুইয়া, জানিয়ে দিল মুম্বই


Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...