Wednesday, June 24, 2026

দিল্লি হাইকোর্টে স্বস্তি মিলল না, কেজরিওয়ালকে অপেক্ষা করতে হবে সুপ্রিম নির্দেশের

Date:

Share post:

দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মামলায় ফের আবেদন স্থগিত দিল্লি হাইকোর্টে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। ফলে আপতত তিহাড়েই থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। এখন সুপ্রিম কোর্টের শুনানির উপরই নির্ভর করছে কেজরিওয়ালের জামিন।

২০ জুন নিম্ন আদালতের বিচারক ন্যায় বিন্দু আপ সুপ্রিমোর জামিন মঞ্জুর করেন। তবে জেল থেকে কেজরির মুক্তি রুখতে শুক্রবার সকালে দিল্লি হাই কোর্টে গিয়েছিল ইডি। শুক্রবারই তাঁর জামিনে সাময়িক স্থগিতাদেশ দেয় দিল্লি হাই কোর্ট। জামিন মেলার পরেও কেন জেল থেকে মুক্তি নয়, এই দাবি জানিয়ে ২৩ জুন দিল্লি হাই কোর্টের বিরোধীতায় দেশের সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন কেজরি। তবে হাইকোর্টের রায়ের আগে সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করেনি। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল, আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

গত ২১ মে ইডি গ্রেফতার করেছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। কিন্তু লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে দলের হয়ে প্রচারের সুযোগ দিয়ে তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই জামিনের মেয়াদ শেষের পর গত ২ জুন আত্মসমর্পণ করেন কেজরিওয়াল। কিন্তু বৃহস্পতিবার ১ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন হলেও আপাতত জেলমুক্তি হচ্ছে না তাঁর। অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের শুনানির রায়ের জন্য।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...