Wednesday, June 24, 2026

লাল-হলুদে আরও দু’বছর হিজাজি

Date:

Share post:

দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল এফসি। আসন্ন মরশুমের জন্য শক্তিশালী দল গড়তে রক্ষণ মজবুত করতে হিজাজি মাহেরকে আরও দু’বছরের চুক্তিতে সই করাল লাল-হলুদ। হিজাজি থাকায় উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। গত মরশুমে কলিঙ্গ সুপার কাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন হিজাজি।

হিজাজিকে ধরে রাখা নিয়ে লাল-হলুদের হেড কোচ কুয়াদ্রাত বলেন, “হিজাজি আমাদের ডিফেন্সিভ সিস্টেমের একজন গুরুত্বপূর্ণ খেলোয়ার। , যেখানে ও ক্লিয়ারেন্স, এরিয়াল ডুয়েল এবং ইন্টারসেপশনে দুর্দান্ত পরিসংখ্যান নিয়ে এসেছে। হিজাজির নির্ভরযোগ্যতাই অন্যতম বড় কারণ যে কেন আমরা আইএসএলে আগমণের পর থেকে সেরা রক্ষণগত পরিসংখ্যান আনতে পেরেছি। হিজাজি অন্যান্য ক্লাব থেকেও অফার পেয়েছিল, কিন্তু ও সিদ্ধান্ত নিয়েছে আমাদের হয়ে খেলার এবং এএফসি প্রতিযোগিতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় আমাদের সাহায্য করার।“

এদিকে ইস্টবেঙ্গলে থাকতে পেরে খুশি হিজাজি। তিনি বলেন, “ইস্টবেঙ্গল আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা ধরে রেখেছে। আমি এই অসাধারণ ক্লাবের সঙ্গে একাধিক ভালো মুহুর্ত উপভোগ করেছি এবং আমি বুঝি সমর্থকরা কতটা ভালোবাসেন আমায়। ওনারা আমায় প্রতিটা ম্যাচে নেক ভালোবাসা দেন। এবং আমিও চেষ্টা করি তার বদলে কিছু দেওয়ার।“

আরও পড়ুন- রাতে ইউরো কাপে নামছে ইংল্যান্ড, সামনে স্লোভেনিয়া


Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...