Monday, April 6, 2026

রক স্টাইলে রবীন্দ্র সংগীত গেয়ে বিপাকে রূপম!

Date:

Share post:

সংগীত শিল্পী রূপম ইসলাম (Rupam Islam)আর বিতর্ক যেন সমার্থক শব্দ। নিজের গান নিয়ে সমালোচনার পাশাপাশি অন্য কোন শিল্পীর গান যখনই রূপম গেয়েছেন তখনই তুলনার পাশাপাশি একগুচ্ছ অভিযোগ ধেয়ে এসেছে তাঁর দিকে। আর এবার রবীন্দ্রসঙ্গীত (Rabindra Sangeet controversy) গিয়ে বিপাকে শিল্পী। রক স্টাইলে গায়কের ‘আমরা সবাই রাজা’ গাওয়া ভালো চোখে দেখছেন না নেটিজেনরা। কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়।

হাত নাড়িয়ে, চুল ঝাঁকিয়ে গান গাওয়াটা রূপমের ইউনিক স্টাইল। কিন্তু গানের রচয়িতা এবং সৃষ্টিকর্তা যদি হন রবীন্দ্রনাথ তাহলে কি এখনও সেটা নিয়ে যত্রতত্র এক্সপেরিমেন্ট করার স্পর্ধা গায়ক বা গায়িকারা দেখাতে পারেন? দশকের পর দশক কেঁপেছে তবু এই নিয়ে তর্ক থামেনি। কিন্তু রূপম ইসলাম তো এসব কিছুকে পাত্তা দেন না। তিনি নিজের মতোই চলেন এবং গান করেন। তাই ‘আমরা সবাই রাজা’ গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই গায়কের ‘অ্যাটিটিউড’-কে ভাল চোখে দেখেননি নেট পাড়ার বাসিন্দারা। কেউ বলছেন, নিজের গান নিয়ে এসব করলেই ভাল হতো; কেউ আবার লিখলেন, রবীন্দ্র সংগীত নিয়ে ছেলেখেলা হচ্ছে। আসলে গায়কের পরিবেশনের স্টাইলের জন্যই বদলে যায় অনুষ্ঠানের পরিবেশ। যার জেরে এত বিতর্ক।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...