Friday, June 19, 2026

রাজভবনেই আসতে হবে! শপথ নিয়ে এবার সায়ন্তিকাদের লম্বা চিঠি রাজ্যপালের

Date:

Share post:

ফলাফল ঘোষণার পর প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও শপথ নিতে পারেননি বরানগর ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) ও রেয়াত হোসেন সরকার। ফলে এলাকার উন্নয়নের কোনও কাজ তাঁরা করতে পারছেন না। গতকাল, সোমবার বিধানসভায় শপথবাক্য পাঠ করতে চেয়ে রাজভবনে চিঠি পাঠান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার রাজভবন থেকে ফের চিঠি পাঠানো হয়েছে দুই জয়ী প্রার্থীকে। ৩ পাতার দীর্ঘ চিঠিতে রাজভবনে এসেই শপথ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দু’জনকে।

২৬ জুন জয়ী প্রার্থীদের রাজভবনে এসে শপথ নেওয়ার জন্য প্রথমে চিঠি দেন রাজ্যপাল। উত্তরে বরানগরের নব নির্বাচিত বিধায়িক সায়ন্তিকা (Sayabtika Banerjee) জানান, তিনি অধ্যক্ষের কাছেই শপথ নিতে ইচ্ছুক। সে কথা চিঠি দিয়ে রাজভবনকেও জানান তিনি। কিন্তু তারপরও দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা ও রেয়াত হোসেনকে মঙ্গলবার রাজভবন থেকে ফের চিঠি পাঠানো হয় দুই জয়ী প্রার্থীকে। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাজভবন প্রস্তুত আছে।

পাশাপাশি, এই চিঠিতে জয়ী প্রার্থী শপথ না নিলে কী কী জটিলতা হতে পারে তারও বিস্তারিত উল্লেখ আছে বলে সূত্রের খবর। এই প্রসঙ্গে চিঠিতে সংবিধানের একাধিক ধারারও উল্লেখ আছে। চিঠিতে একথাও উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজভবনে শপথ নিয়েছেন। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল শপথ বাক্য কে পাঠ করাবেন তার কোনও উল্লেখ চিঠিতে নেই, দাবি তৃণমূল শিবিরের।

আরও পড়ুন: নিষ্ক্রিয়, জনবিচ্ছিন্ন সদস্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার পথে বঙ্গ সিপিএম

 

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...