Saturday, April 4, 2026

রামমন্দিরে জল পড়ছে বিদ্যুতের তার চুঁইয়ে, সাফাই ট্রাস্ট প্রধানের!

Date:

Share post:

অযোধ্যায় শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রর সাফাই, মন্দির নির্মাণে প্রযুক্তি, সরঞ্জাম বা অন্য কোনও ত্রুটি নেই। আদতে বিদ্যুতের লাইনগুলি দিয়েই জল পড়ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২২ জানুয়ারি রামমন্দিরের জমকালো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটের আগে যা ছিল শাসক শিবিরের অন্যতম প্রধান রাজনৈতিক চাল। তখনই অভিযোগ উঠছিল, ভোটের জন্য তাড়াহুড়ো করে মন্দির উদ্বোধন করেছে বিজেপি।
অযোধ্যায় শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান মঙ্গলবার বলেন, ‘‘রামমন্দির নির্মাণের ক্ষেত্রে মানের সঙ্গে কোনও আপস করা হয়নি। কিন্তু মন্দিরের বিদ্যুতের লাইনগুলি বেয়ে জল ভিতরে চলে আসছে। আর সেটাই চুঁইয়ে পড়ছে।’’
বর্ষার শুরুতেই রামলালার গর্ভগৃহের ছাদ থেকে বৃষ্টির জল চুঁইয়ে পড়তে শুরু করেছে বলে জানান রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।
মন্দিরের নিকাশি ব্যবস্থা অপ্রতুল বলেও সোমবার অভিযোগ করেন সত্যেন্দ্র। তিনি বলেন, ‘‘মন্দির থেকে জল বার করার কোনও জায়গা নেই। বৃষ্টি আরও বাড়লে মন্দিরে পূজার্চনা করাই সমস্যা হয়ে দাঁড়াবে।’’ এই পরিস্থিতিতে কার্যত মন্দিরের নির্মাণ নিয়ে অভিযোগ উড়িয়ে দিলেন নৃপেন্দ্র।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...