Friday, June 19, 2026

শোকজের মোক্ষম জবাবে বিজেপিকেই নিশানা ডায়মন্ড হারবারের পদ্ম প্রার্থীর!

Date:

Share post:

লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী পাচ্ছিল না। কার্যত “ওয়াক ওভার” হওয়ার জোগাড়! সেই জায়গা থেকে নিশ্চিত হার জেনেও পার্টির একনিষ্ঠ সৈনিক হিসেবে অভিষেকের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে বিজেপির মুখরক্ষা করেছিলেন। ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী সেই অভিজিৎ দাস (Avijit Das) ওরফে ববিকে গত ১৮ জুন শোকজ করেছিল তাঁরই দল।

অনেক টালবাহানার পর শোকজের জবাব দিয়েছেন অভিজিৎ। জানা গিয়েছে, বিজেপির রাজ্য অফিসে গিয়ে নিজে হাতে শো-কজের জবাবি চিঠি দিয়েছেন অভিজিৎ (Avijit Das)। ৮ পাতার সেই চিঠিতে ঘুরিয়ে দলকেই নিশানা করেছেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী। দলের একটি অংশ তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছে বলেও পাল্টা দাবি করেছেন অভিজিৎ।

ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে কয়েকদিন আগে রাজ্যে এসেছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে দলের সামনে গেরুয়া শিবির গোষ্ঠীকোন্দলের ঘটনার কারণ অভিজিতকে শোকজ করে বঙ্গ বিজেপি। যদিও।সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে অভিজিৎ বলেন, ঘটনার দিন এলাকাতেই ছিলেন না। ডাক্তার দেখাতে বাইরে গিয়েছিলেন। দরকার হলে সিসিটিভি দেখা হোক, বলেন তিনি।

শোকজ়ের চিঠি তিনি হাতে পাওয়ার আগে কীভাবে সংবাদমাধ্যমের হাতে পৌঁছে গেল, তা নিয়েও প্রশ্ন রয়েছে ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববির মনে। কীভাবে এটা সংবাদমাধ্যমের হাতে গেল, সেটা নিয়ে তদন্ত করে, এর জন্য যে দায়ী, তার বিরুদ্ধে পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলেও দাবি অভিজিৎ দাসের। ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থীর বক্তব্য, দল তাঁকে শোকজ় করতেই পারে, কিন্তু কেন সেটি সংবাদমাধ্যমের প্রকাশ্যে এল তা নিয়েই প্রশ্ন অভিজিৎ দাস ববির।

আরও পড়ুন: প্রকাশ্যে রাজ্যপাল-স্পিকার দ্বৈরথ! বুধেই সায়ন্তিকা-রেয়াতের শপথগ্রহণ? বাড়ছে জল্পনা 

 

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...