Friday, June 26, 2026

ফের কলকাতায় মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ! ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গ্রেফতার ক্যাব চালক

Date:

Share post:

ফের খাস কলকাতায় (Kolkata) মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক অ্যাপ ক্যাব (App Cab) চালকের বিরুদ্ধে। সূত্রের খবর, গাড়ির এসি চালানো নিয়ে ঝামেলার জেরে মহিলার সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্ত ক্যাব চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত চালকের নাম ললিত ছৌপল। ৩৪ বছরের ওই চালকের বাড়ি গড়িয়াহাটে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে গড়িয়াহাট যাওয়ার জন্য একটি অ্যাপ ক্যাব বুক করেছিলেন গাঙ্গুলিবাগানের এক মহিলা। গাড়িতে ওঠার পর ওই মহিলা যাত্রী এসির হাওয়া কমানোর জন্য অনুরোধ করেন। তিনি একাধিকবার বিষয়টি নিয়ে অ্যাপ ক্যাব চালককে অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি ওই গাড়ির চালক। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর গাড়িটি যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছতে গাড়ি থামানোর কথা বলে ওই মহিলা যাত্রী। গাড়ি থেকে এরপর নেমে যান তিনি। অন্যদিকে, ওই যাত্রী নেমে পড়তেই নেমে পড়েন সেই চালকও। এরপর দু’জনের মধ্যে ভাড়া নিয়ে বচসা শুরু হয়। মহিলার অভিযোগ, এই সময়েই তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন ওই গাড়ির চালক। চালকের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তোলেন তিনি।
এরপরেই পুলিশের দ্বারস্থ হয়ে পুরো বিষয়টি নিয়ে জানান তিনি। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তবে মহিলার থেকে ওই অ্যাপ ক্যাব চালকের তথ্য সংগ্রহ করে ২৪ ঘণ্টার মধ্যেই ওই চালককে গ্রেফতার করা হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...