Wednesday, June 24, 2026

পঞ্জাবে দুই সশস্ত্র সন্দেহভাজন! হাই অ্যালার্ট জারি করে শুরু তল্লাশি

Date:

Share post:

পঞ্জাবের পাঠানকোট এলাকায় সশস্ত্র জঙ্গিদের দেখতে পাওয়ার দাবি গ্রামবাসীদের। আর তারপরেই পাঠানকোট, গুরুদাসপুর এলাকা জুড়ে জোর তল্লাশি শুরু পঞ্জাব পুলিশের। সেই সঙ্গে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ২০১৫ বা ২০১৬-র পুণরাবৃত্তি যাতে না হয়, তার জন্যই বুধবার সকাল থেকে তৎপরতা শুরু পঞ্জাব জুড়ে।

পাঠানকোট জেলার কোট ভাট্টিয়ান গ্রামে এক বাসিন্দা মঙ্গলবার রাতে দাবি করেন তিনি দুজন সশস্ত্র মানুষকে দেখেছেন। তারপরেই পাঠানকোট ও গুরুদাসপুর জেলা জুড়ে শুরু হয় তল্লাশি। অমৃতসর সীমান্ত রেঞ্জের ডিআইজি রাকেশ কৌশলের দাবি, “হাই অ্যালার্ট জারি হয়েছে। বামিয়াল এলাকায় পঞ্জাব পুলিশ, সীমান্ত রক্ষী বাহিনী ও ভারতীয় সেনার যৌথ তল্লাশি অভিযান শুরু হয়েছে।”

২০১৬ সালে পাঠানকোটের এয়ারবেসে অতর্কিতে হানা দিয়ে ভারতীয় সেনার নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল জঙ্গিরা। আবার গুরুদাসপুরের নামও ২০১৫ সালের দিনানগরের সন্ত্রাসবাদী হামলার জন্য কুখ্যাত হয়েছিল। দুই ক্ষেত্রেই ভারতীয় সেনা, সীমান্ত রক্ষী বাহিনী, পুলিশ ও গোয়েন্দা বিভাগের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। মঙ্গলবার সশস্ত্র সন্দেহভাজনদের কথা প্রকাশ্যে আসতেই তৎপর পুলিশ ও ভারতীয় সেনা। এলাকার গ্রামগুলি ছাড়াও রেলস্টেশন ও বাসস্ট্যান্ডগুলিতে শুরু হয়েছে জোর তল্লাশি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...