Wednesday, June 24, 2026

গলে গেল লিঙ্কনের মূর্তি! গরম টের পাচ্ছে আমেরিকাও

Date:

Share post:

ভারতে প্রবল গরম টের পাচ্ছেন দেশের মানুষ। একদিকে তাপমাত্রার পারদ চড়ছে। অন্যদিকে বৃষ্টিও নেই। এই পরিস্থিতিতে যখন ভারতীয়রা দেশে গেল গেল রব তুলেছেন, তখন সত্যি গলে যাওয়ার মতো পরিস্থিতি আমেরিকার। সেখানেও এবছর এতটাই তাপমাত্রা বেড়েছে যে আমেরিকার সিভিল ওয়ারের সময় মাথা ঠাণ্ডা রাখা আব্রাহাম লিঙ্কনের মাথাও গরমে গলে গেল। ৬ ফুটের লিঙ্কনের মূর্তি হয়ে গেল আস্ত একটা মোমের দলা।

আমেরিকার তাপমাত্রা এবছর ৩৭ ডিগ্রি ছাড়িয়েছে। ভারতীয়দের কাছে সেটা তেমন কিছু না হলেও ওয়াশিংটনে এভাবে তাপমাত্রা বাড়ায় এতটুকুও অভ্যস্থ নন বাসিন্দারা। তাই খুব সহজেই মোমের তৈরি মূর্তি খোলা আকাশের নিচে রেখে দেওয়া হয় সেখানে। ঠিক সেভাবেই ১৬ তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মোমের মূর্তিও খোলা আকাশের নিচে রাখা থাকত। তবে এবার তাপপ্রবাহের যে সতর্কতা জারি করা হয়েছিল, তা সহ্য করতে পারেনি মূর্তির মধ্যে দিয়ে তুলে ধরা এই মোমবাতি।

গ্যারিসন এলিমেন্টরি স্কুলের মোমের সংরক্ষণগুলির মধ্যেই রাখা ছিল আব্রাহাম লিঙ্কনের মূর্তিটি। এই সপ্তাহের শুরুতে ওয়াশিংটন ডিসি এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। সপ্তাহের শুরুতেই দেখা যায় প্রথমে লিঙ্কনের মূর্তির ঘাড়টি গলে যায়। মাথা পিছনে হেলিয়ে বিকৃত হয়ে যায় মূর্তিটি। এরপর গলে যায় গোটা মাথা। তারপর পায়ের গোড়ালি গলে পা থেকে পায়ের পাতা আলাদা হয়ে যায়। ধীরে ধীরে চেয়ার সহ গোটা মূর্তি গলে যায়, পড়ে থাকে ঘাড়ের পিছনের তার।

নির্মাতা স্যান্ডি উইলিয়ামস দাবি করেন, মূর্তি তৈরিতে কোনও খুঁত ছিল না। তবে বিশেষজ্ঞদের অনুমান মোমবাতির আকারে তৈরি হওয়ার জন্য গলে যাওয়ার ঘটনা ঘটেছে। তাঁদের দাবি সেপ্টেম্বরে এই মূর্তিটি বসানোর পরপরই আরও একবার গলে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই সময় ১০০টি পলতে গোঁজা পরে সময়ের আগে জ্বালিয়ে দেওয়ার কারণে গলে গিয়েছিল। এবার সেই সব দিকে লক্ষ্য রাখলেও আবহাওয়ার পরিবর্তনের কথা না ভাবার জন্যই মূর্তির এই পরিণতি হয়, দাবি বিশেষজ্ঞদের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...