Wednesday, June 24, 2026

ধূমপানের মারাত্মক পরিণাম! অস্ট্রেলিয় নাগরিকের গলায় ২ ইঞ্চির চুল

Date:

Share post:

খুব কাশি আর শ্বাসকষ্ট। ধীরে ধীরে অবস্থা শোচনীয়। এই পরিস্থিতিতে ডাক্তারের কাছে চিকিৎসা করাতে আসেন এক অস্ট্রেলিয় নাগরিক। ডাক্তার তাঁকে ব্রঙ্কোস্কোপ করাতে নির্দেশ দেন। আর সেই ফলাফলে চক্ষু চড়কগাছ ডাক্তারদের। শরীরের ভিতরে, একেবারে গলার মধ্যে দেখা যায় বেশ কয়েকটি চুল বেরিয়েছে তাঁর। চুলের দৈর্ঘ্য প্রায় দুই ইঞ্চি। এরপরই গলায় চুলের রহস্য সমাধানে নেমে পড়েন তাঁরা।

৫২ বছর বয়সি ওই অস্ট্রেলিয় নাগরিক প্রতিদিন এক প্যাকেট সিগারেট খেতেন। প্রায় ৩০ বছর ধরে তাঁর এই অভ্যাস ছিল। আর সেই ধূমপানই ইন্ধন দিয়েছে গলার মধ্যে চুল গজানোয়, ডাক্তারদের পরীক্ষা নিরীক্ষায় বেরিয়ে আসে।

তবে শুরুটা আরও আগে। দশ বছর বয়সে ওই ব্যক্তির গলায় একবার অস্ত্রোপচার হয়। সেই সময় কানের ভিতর থেকে চামড়া কেটে গলায় বসানো হয়েছিল। সেই গ্রাফ্টিং হওয়া জায়গাতেই চুল গজিয়েছিল বলে অনুমান ডাক্তারদের। ওই ব্যক্তিকে ধূমপান বন্ধ করার পরে চুলের বৃদ্ধিও বন্ধ হয়ে যায়।

বিরল হলেও এই উদাহরণ বিশ্বের ধূমপায়ীদের ইতিহাসে প্রথম নয়, এমনটাও জানাচ্ছেন ডাক্তাররা। এর আগে এক ব্যক্তির এভাবে গলায় চুলের বৃদ্ধি হয়েছিল। তিনি ধূমপান বন্ধ না করায় সেই চুল ক্রমশ বেড়ে মুখের ভিতরে চলে আসে। টানা ১৪ বছর ধরে তাঁকে ডাক্তারের কাছে গিয়ে সেই চুল কাটতে হত। শেষে বাধ্য হয়ে তিনি ধূমপান ছাড়তে বাধ্য হন।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...