Saturday, April 4, 2026

চলন্ত ট্রেনে মহিলার ব্যাগে উদ্ধার শিশুর পরিচয় চমকে দেবে! চোখে জল আনবে!

Date:

Share post:

চলন্ত ট্রেনে মহিলার ব্যাগ থেকে উদ্ধার শিশু উদ্ধারকে (Baby Rescue) কেন্দ্র করে গতকাল, বুধবার সাতসকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে ছিল। উদ্ধার হওয়া শিশু সহ ধৃত মহিলাকে তুলে দেওয়া হয়েছিল পুলিশের হাতে। পুলিশি জেরার পর প্রকৃত তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে শিশুটির পরিচয়। তবে ঘটনার নেপথ্যে এক চোখে জল আনা কাহিনী। পুলিশ সূত্রে খবর, বিরাটি স্টেশনে যে শিশুটি উদ্ধার হয়েছে, সেই শিশুটি ধৃত ওই মহিলারই! তিনি মানসিক ভারসাম্যহীন। পরিবারের খোঁজ চালাচ্ছে রেল পুলিশ। শিয়ালদহ জিআরপি শিশুটিকে আপাতত হোমে রাখা হয়েছে।

ঘটনা ঠিক কী? অন্যান্য কাজের দিনের মতো বুধবারও দত্তপুকুর লোকালে ঠাসা ভিড় ছিল। মহিলা কামরায় যাত্রীরা হঠাৎ দেখেন এক মহিলা সহযাত্রীর বাজার করা ব্যাগে কিছু একটা নড়াচড়া করছে। যা অন্য যাত্রীদের কাছে খুব স্বাভাবিক মনে হয়নি। এরপর সন্দেহ হওয়ায় সকলে মিলে ওই মহিলাকে চাপ দেন ব্যাগ খোলার জন্য। আর ব্যাগ খুলতেই চমকে যান যাত্রীরা।

ওই মহিলার বাজারের ব্যাগ খুলতেই দেখা যায় তার মধ্যে একটি শিশু (Baby Rescue)। ওই শিশুকে দেখেই চমকে ওঠেন সবাই। শিশু চুরি সন্দেহে চলন্ত ট্রেনের মধ্যেই শোরগোল শুরু হয়ে যায়। এরপর টানাহেঁচড়া করে ওই মহিলাকে বিরাটি স্টেশনে ট্রেন থেকে নামান অন্যান্য যাত্রীরা। খবর দেওয়া হয় জিআরপিকে। ঘটনাটি নিয়ে বিরাটি স্টেশনে শুরু হয়ে যায় ধুন্ধুমার। মহিলারা রেল অবরোধ করে দেন। প্রবল বিপাকে পড়ে যান নিত্যযাত্রীরা। রেল পুলিশের পাশপাশি চলে আসে বিরাটি থানার পুলিশও। ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জেরায় পুলিশ জানতে পারে শিশুটি ওই মহিলার-ই!

আরও পড়ুন: বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্তের জের! দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...