Wednesday, June 24, 2026

বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্তের জের! দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

আগামী তিন-চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আর তার জেরেই বঙ্গে জোরালো হচ্ছে বৃষ্টির (Rain) সম্ভাবনা। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তরফে জানানো হয় দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু। আর সেকারণেই আগামী তিন-চার দিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। অন্যদিকে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর।


তবে শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গে নয়, উত্তরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবেই। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। পাশাপাশি মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...