Wednesday, June 24, 2026

সাতসকালে হাওড়ার স্কুলে অগ্নিকাণ্ড! গুরুতর জখম দুই শিক্ষিকা, ভর্তি হাসপাতালে 

Date:

Share post:

আচমকাই গ্যাস লিক (Gas Leak) করে ছড়াল আগুন! দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই শিক্ষিকা (Teacher)। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে হাওড়া (Howrah) জেলার লিলুয়ার সারদামণি প্রাথমিক বিদ্যালয়ে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে প্রাথমিক স্কুলটিতে যখন প্রার্থনা হচ্ছিল, সেই সময় বিকট শব্দ শোনা যায়। তারপরই দেখা যায় স্কুলের রান্নাঘরে দাউদাউ করে আগুন জ্বলছে।

এরপরই আগুন ছড়িয়ে পড়তেই ছুটোছুটি শুরু হয়ে যায়। স্কুলের শিক্ষকের কেউ কেউ দৌড়ে গিয়ে দেখেন, প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং সহ শিক্ষিকা এমিলি সাহা অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছেন। পরে স্কুলের শিক্ষক এবং স্থানীয় মানুষজন ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। দমকলের আধিকারিক এব‌ং কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপরই গ্যাস সিলিন্ডারটি বাইরে বের করে নিয়ে আসা হয়। গুরুতর জখম অবস্থায় অগ্নিদগ্ধ দুই শিক্ষিকাকে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খুদে পড়ুয়াদের মধ্যেও।

স্কুলের এক শিক্ষক জানান, চা বানাতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। গ্যাস লিক করে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। তবে স্কুলের ছাত্রছাত্রী নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...