Monday, April 6, 2026

গুরুতর অসুস্থ লালকৃষ্ণ আদবাণী! ভর্তি করা হল হাসপাতালে

Date:

Share post:

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আদবাণী (Lal Krishna Advani)। সূত্রের খবর, বুধবার রাতেই প্রবীণ এই বিজেপি নেতাকে (BJP Leader) হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল‌। সূত্রের খবর, বুধবার রাতে আচমকাই অসুস্থ বোধ করায় ৯৬ বছর বয়সি আদবাণীকে এইমসে (AIIMS) ভর্তি করা হয়। এমনিতে বয়সজনিত কারণে অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

বর্তমানে এইমসের জেরিয়াট্রিক বিভাগে ভর্তি রয়েছেন তিনি। তবে ঠিক কী হয়েছে বর্ষীয়ান এই বিজেপি নেতার, তা নিয়ে এখনও কোনও তথ্য জানানো হয়নি হাসপাতাল থেকে। তবে বিজেপির বর্ষীয়ান নেতা আচমকা অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন সবাই‌। মাস তিনেক আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লালকষ্ণ আদবাণীর বাড়িতে গিয়ে তাঁর হাতে ভারতরত্ন পুরস্কার তুলে দেন।

ভারতীয় জনতা পার্টির উত্থানে লালকৃষ্ণ আদবাণীর অবদান বহু। ১৯৮৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত একাধিক দফায় বিজেপি সভাপতি ছিলেন লালকৃষ্ণ আদবাণী। ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রীর পদও সামলেছেন তিনি।


Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...