Thursday, April 2, 2026

NEET কেলেঙ্কারি থেকে CBI-ED, সংসদে আওয়াজ তোলা শুরু করছে I.N.D.I.A.

Date:

Share post:

শুক্রবার থেকেই বিরোধীর ভূমিকায় দেশের সর্বোচ্চ কেলেঙ্কারির বিরুদ্ধে সংসদে আওয়াজ তোলা শুরু করছে I.N.D.I.A. জোট সদস্যরা। লোকসভা ও রাজ্যসভায় একযোগে NEET কেলেঙ্কারির আলোচনার দাবি জানানো হবে জোটের পক্ষ থেকে। সেই সঙ্গে বিজেপির দমনমূলক রাজনীতিতে সিবিআই ইডি-র অন্যায় প্রয়োগের বিরোধিতাতেও আন্দোলনে নামা হবে বলে জানান জোট নেতৃত্ব।

বৃহস্পতিবার লোকসভার অধিবেশনের পরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসেন জোট সদস্যরা। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের দাবি, তৃতীয় মোদি সরকারকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেওয়া হবে, তাঁরা জনগনের সমর্থন না পেয়ে সরকার গঠন করেছেন। সেই মতো বর্তমানে দেশের সবথেকে বড় দুর্নীতি NEET কেলেঙ্কারি নিয়ে সংসদের দুই কক্ষেই আলোচনার জন্য বিজ্ঞপ্তি জারি করবেন জোট সাংসদরা।

সেই সঙ্গে সিবিআই-ইডির অপপ্রয়োগে বিরোধীদের মুখবন্ধ করারও প্রতিবাদ শুরু হবে সংসদ কক্ষের বাইরে। সোমবার গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হবেন জোট সদস্যরা। দিল্লির মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বাংলার তিন মন্ত্রীকে ইডি সিবিআইয়ের প্রয়োগে জেলবন্দি করার প্রতিবাদে সামিল হবেন জোটের সব শরিকরা।

Related articles

কালিয়াচক কাণ্ডে ISF প্রার্থী-সহ গ্রেফতার ১৮

মালদহে বিচারকদের ঘেরাওকাণ্ডে (Kaliachak Violence) অশান্তি ছড়ানোর অভিযোগে মোথাবাড়ির আইএসএফ (Indian Secular Front) প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ (Shahjahan...

১৫ দিন বাংলায় শাহ, ‘শাহি’ পদ পরিবেশন করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

প্রতিবারই ভোটের আগে বাংলায় প্রচারে এসে পাত পেড়ে খেতে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৬-এর বিধানসভা...

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...

ইংল্যান্ড সফরে ভারতীয় ফুটবল দল, প্রতিপক্ষ একাধিক শক্তিশালী দেশ

হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা (FIFA) ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয়...