Wednesday, June 24, 2026

আজ টি-২০ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল, রয়েছে বৃষ্টির ভ্রুকুটি , ম্যাচ ভেস্তে গেলে কি হবে রোহিতদের ভাগ্য

Date:

Share post:

আজ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে নামছে ভারত। সেমিতে ভারতের সামনে ইংল্যান্ড। দীর্ঘদিন ধরে আইসিসির কোন ট্রফির স্বাদ পায়নি টিম ইন্ডিয়া। ১১ বছরের আইসিসির ট্রফির খরা কাটাতে মরিয়া রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। এই আবহে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। তবে ম্যাচে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। গায়ানাতে হবে ভারত বনাম ইংল্যান্ডের এই ম্যাচ। জানা যাচ্ছে সেই ম্যাচ ভেস্তে দিতে পারে ভিলেন বৃষ্টি। এখন প্রশ্ন হচ্ছে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে রোহিত শর্মাদের ভাগ্য। ফাইনালে পৌঁছাবে কী ভারতীয় দল? কারণ নেই কোন রির্জাভ ডে।

জানা যাচ্ছে, ম্যাচে রিজার্ভ ডে না রাখায় আইসিসি ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য রেখেছে অতিরিক্ত ২৫০ মিনিট। এখত্রে যদি সেই সময়ে খেলা না শুরু করা যায়, অর্থ্যাৎ পুরো ম্যাচ ভেস্তে গেলে, ফাইনালে চলে যাবে ভারতীয় দল। কারণ, তারা সুপার ৮ পর্বে গ্রুপ ১-এ শীর্ষ স্থানে ছিল আর ইংল্যান্ড নিজেদের গ্রুপে ছিল দ্বিতীয় স্থানে।

এদিকে অ্যাকুওয়েদারের আপডেট অনুযায়ী, ২৭ জুন সকাল থেকেই গায়ানায় স্থানীয় সময়ে সকাল ১০টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশের নীচে থাকলেও সকাল ১১টা নাগাদ গায়ানায় বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশেরও বেশি। এরপর স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ গায়ানায় বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। এরপর ধাপে ধাপে গায়ানায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে।

আরও পড়ুন- দলবদলে ফের চমক লাল-হলুদের, ইস্টবেঙ্গলে এবার মাদিহ তালাল

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...