Wednesday, June 24, 2026

বাড়ছে মৃত্যু, তাপপ্রবাহে পাকিস্তানে প্রাণহানি ৫০০ পার

Date:

Share post:

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ। তাপপ্রবাহের জেরে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। পাকিস্তানের দ্য ইদি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, সাধারণত করাচিতে প্রতিদিন ৩০ থেকে ৪০ জনের মৃতদেহ নিয়ে মর্গে যায় তারা। কিন্তু গত ৬ দিনে তারা ৫৬৮টি মৃতদেহ নিয়ে গিয়েছে, এর মধ্যে শুধু মঙ্গলবারই ছিল ১৪১টি। তবে মৃত্যুর কারণ এখনও পর্যন্ত কিছু যানা যায়নি।

এদিকে করাচি সিভিল হাসপাতাল জানিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত ২৬৭ জন মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানিয়েছেন, এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।

আরও এক চিকিৎসকের কথায়, গরমের জেরে অসুস্থ হয়ে যারা হাসপাতালে আসছেন, তাদের বেশিরভাগই বয়স ৬০-৭০ বছর। যদিও কয়েকজন ছিলেন যারা ৪৫ বছর বয়সি, আর দু’জনের বয়স ছিলো বছর কুড়ির কাছাকাছি। যারা হাসপাতালে আসছেন তাদের সাধারণত লক্ষণ, বমি, ডায়রিয়া ও তীব্র জ্বর।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...