Wednesday, June 24, 2026

সরকারি জমিতে বেআইনি নির্মাণ, বিজেপির পার্টি অফিসও ভেঙে দিল পুলিশ

Date:

Share post:

রাস্তা ও সরকারি জমি দখল করা বসা হকারদের ইস্যুতে কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে উচ্ছেদ অভিযোগ। প্রশাসনকে মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ, এক্ষেত্রে কোনও দল যেন দেখা না হয়। শুধু হকার নয়, রাস্তার ধারে সরকারি জমি জবরদখল করে তৈরি করা বিজেপি পার্টি অফিসও (BJP Party Office) ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাধা দিতে এলে আটক করা হয় বিজেপি কর্মীদের। যার জেরে ধুন্ধুমারকাণ্ড তারাতলায়।

পুলিশের দাবি, তারাতলায় ওই পার্টি অফিসটি বেআইনিভাবে তৈরি করা হয়েছে। স্রেফ পার্টি অফিস (BJP Party Office) ভাঙাই নয়, এদিন তারাতলায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়। পুলিশের দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই অভিযান চালানো হয়েছে। বেআইনি হিসেবে চিহ্নিত নির্মাণগুলিই ভাঙা হয়েছে। অযথা যাতে কেউ উত্তেজনা না ছড়ান তার জন্য মাইকিংও করা হয়। কিন্তু তা সত্ত্বেও বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।

উল্লেখ্য, আজ, বৃহস্পতিবার। মমতার সাফ কথা, ‘বাইরের লোক এসে টাকা দিয়ে বসে যাচ্ছে। বহিরাগতদের দাপটে কলকাতার আইডেন্টিটি নষ্ট হচ্ছে’। বলেন, ‘হকাররা নিজেদের মধ্যে কথা বলে রাস্তা থেকে সরিয়ে নিন। এক মাস সময় দিলাম। হকারদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। একজন হকারকে একটাই জায়গা দেওয়া হবে। পিছন দিকটা কালার স্কিম দিয়ে ঢেকে দিতে হবে, প্লাস্টিক নয়’।

আরও পড়ুন: দিল্লি ‘পালিয়ে গেছেন’ রাজ্যপাল, রাষ্ট্রপতির কাছে শপথ-দরবার তৃণমূল সাংসদদের

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...