Wednesday, June 24, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে নিজের পরিকল্পনা জানিয়ে দিলেন রোহিত

Date:

Share post:

আজ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে নামছে ভারতীয় দল। সেমিফাইনালে টিম ইন্ডিয়ার সামনে ইংল্যান্ড। ইংরেজদের বিরুদ্ধে বিশেষ পরিকল্পনা নয়, বরং আর পাঁচটা ম্যাচের মতন দেখছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচের এই নিয়ে রোহিত বলেন, “ সবাই জানে, আমরা সেমিফাইনাল খেলতে নামছি। এটা একটা নক আউট ম্যাচ। কিন্তু এই নিয়ে বেশি ভাবনাচিন্তা করা ঠিক নয়। তাহলে সমস্যা দেখা দিতে পারে। মানসিক ভাবে ছেলেরা খুব ভাল জায়গাতেই আছে। “ এখানেই না থেমে রোহিত আরও বলেন, “ আমরা বুদ্ধি দিয়ে ক্রিকেটটা খেলতে চাই। সবাই জানে জিততে গেলে কী করতে হবে। আমি নিজের জন্য পরিকল্পনা খুব সহজ রেখেছি। বাকিদের জন্যও তাই। অনেক কিছুই পরিবেশের উপরে নির্ভর করে। এই বিশ্বকাপে পরিবেশ এবং পরিস্থিতি সব দলকেই পরীক্ষার মুখে ফেলেছে।”

দু’বছর আগে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে এই ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারতে হয়েছিল ভারতকে। আবার সেই সামনে ইংল্যান্ড। এই নিয়ে রোহিত বলেন, “দু’বছরের মধ্যে কিছুই বদলায়নি। আমরা খোলা মনে ক্রিকেটটা খেলে এসেছি। সে ভাবেই খেলে যাব।“

২০২৩ একদিনের বিশ্বকাপের ট্রফি হাতছাড়া হয়েছে। সেই হারের জ্বালা এখনও দগদগে ভারতীয় দলের কাছে। সেই দুঃখ ভুলাতে টি-২০ বিশ্বকাপ জয়েই লক্ষ্য টিম ইন্ডিয়ার।

আরও পড়ুন- ধাক্কা খেল পর্তুগাল, জর্জিয়ার কাছে ২-০ গোলে হারলো রোনাল্ডোরা


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...