Wednesday, June 24, 2026

ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে থানায় অত্যাচার, দলিত যুবকের মৃত্যুতে প্রতিবাদ তৃণমূলের

Date:

Share post:

নির্বাচনের সময় নিজের রাজ্যে সুশাসনের ডঙ্কা বাজানো যোগির রাজ্যে দলিতদের কী পরিস্থিতি তা ফিরোজাবাদের ঘটনা আরও একবার প্রমাণ করল। থানায় অত্যাচার করে এক দলিত যুবকের মৃত্যুর ঘটনায় এবার প্রতিবাদে সামিল তৃণমূলও। লোকসভা নির্বাচনের ফলাফল অখিলেশের সমাজবাদী পার্টি ভালো ফল করার পরে উত্তরপ্রদেশের মানুষও সাহস দেখিয়েছেন এই ঘটনার প্রতিবাদে সামিল হওয়ার।

১৮ জুন বাইক চুরির অভিযোগে আকাশ সিং জটব নামে এক যুবককে গ্রেফতার করে ফিরোজাবাদ পুলিশ। পুলিশ হেফাজতেই ২১ জুন মৃত্যু হয় আকাশের। একমাত্র ছেলেকে ফিরে পেতে চাইলে তাঁর মায়ের কপালে জোটে পুলিশের লাঠি।

এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের দাবি, ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে দলিতদের উপর অত্যাচার এখন নিউ নর্ম্যাল হয়ে গিয়েছে। ২৮ বছরের দলিত যুবকের পুলিশ হেফাজতে মৃত্যু প্রমাণ করছে যোগি আদিত্যনাথ ও উত্তরপ্রদেশ পুলিশের হাতে রক্ত লেগে রয়েছে।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...