Wednesday, June 24, 2026

জমা জল, ভাঙা রাস্তা! বর্ষার প্রথম বৃষ্টিতে হতশ্রী অযোধ্যা

Date:

Share post:

ভোট বড় বালাই। তাই সাত তাড়াতাড়ি উত্তরপ্রদেশ তথা ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্যে রামমন্দির উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদি। মাত্র ছয় মাস পরে সেই অসমাপ্ত মন্দির উদ্বোধনের ফল ভোগ করছেন স্থানীয় মানুষ থেকে রামলালার দর্শনের জন্য আসা পুণ্যার্থীরা। জমা জল আর ভাঙা রাস্তায় পদে পদে বিপদ পেরিয়ে রামমন্দিরকেই দুষছেন মানুষ।

মরশুমের প্রথম বৃষ্টির ছোঁয়া পেয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যার মানুষ। আর বৃষ্টির জোর কমতেই রাস্তায় হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে রাস্তার গর্তের জন্য। এরকমই অবস্থা গুরুত্বপূর্ণ রামপথের, যেখান দিয়ে শোভাযাত্রা করেছিলেন নরেন্দ্র মোদি। শোভাযাত্রাও শেষ, রাস্তাও শেষ। এখন স্থানীয় মানুষ দেখছেন একই রাস্তা বারবার মেরামত করেও ফিরছে না হাল।

আবার রামমন্দির কাছেই জলওয়ানপুর কলোনি এলাকাতে মানুষ অভিযোগ করছেন তাঁদের বাড়ির ভিতরেও জল ঢুকে গিয়েছে বলে। এই কলোনি পেরিয়ে যাঁরা রামমন্দিরে যাচ্ছেন তাঁরা সেই নোংরা জল পাড়িয়ে হাঁটুজল ঠেলে মন্দিরে পৌঁছাচ্ছেন। মন্দির এলাকার গেস্ট হাউসগুলিতে যে অতিথিরা আসছেন তাঁরাও জল যন্ত্রণার শিকার হচ্ছেন।

স্থানীয় মানুষ এর জন্য সম্পূর্ণভাবে তাড়াহুড়ো করে রামমন্দির উদ্বোধন ও দুর্নীতিকে দুষছেন। যাঁরা মন্দির তৈরির শুরু থেকে সাক্ষী ছিলেন তাঁদের দাবি, পরিকল্পনা ঠিক ছিল। কিন্তু তার বাস্তবায়নে দুর্নীতির জন্য এখন ভোগান্তি। আবার তাড়াহুড়োয় অনেক পরিকল্পনা চিন্তাভাবনার বাইরেই থেকে গিয়েছে ডবল ইঞ্জিন প্রশাসনের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...