Tuesday, June 23, 2026

জেল থেকে বেরোলেন হেমন্ত সোরেন, দিলেন লড়াইয়ের বার্তা

Date:

Share post:

শুক্রবারই হাইকোর্ট জামিনের আবেদন মঞ্জুর করেছিল। এদিনই বিকালে জেলের বাইরে এলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁকে বাড়ি নিয়ে যেতে জেলে উপস্থিত হয়েছিলেন তাঁর স্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক কল্পনা সোরেন। অন্যদিকে সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জেল থেকে বেরোনোর খবর ছড়িয়ে পড়তেই রাঁচি শহরে শুরু হয় মিষ্টি বিলি। জেল থেকে বেরিয়েই লড়াইয়ের বার্তা দিলেন হেমন্ত সোরেন।

ঝাড়খণ্ড হাইকোর্টের রায় প্রকাশিত হওয়ার পর রাঁচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় শুরু হয় মিষ্টি বিলি। দলীয় স্লোগান দিয়ে আবির খেলাও শুরু হয়। দুপুরেই স্ত্রী কল্পনা সোরেন রাঁচির বিরসা মুণ্ডা জেলের উদ্দেশে। তিনি জানান, “প্রথমেই হাইকোর্টকে ধন্যবাদ জানাই। অনেক মাস পরে অবশেষে সেই দিনটি এসেছে, সকলকে ধন্যবাদ জানাই।”

এরপরই বিকালে বিরসা মুণ্ডা জেলের বাইরে আসেন হেমন্ত সোরেন। বাড়ি ফিরে তিনি দলের প্রতিষ্ঠাতা ও তাঁর বাবা শিবু সোরেনের আশীর্বাদ নেন। মিলিত হন পরিবারের সঙ্গে। তিনি বলেন, “আমাকে ৫ মাস জেলের ভিতরে রাখা হয়েছিল। বিগত পাঁচমাস ঝাড়খণ্ডের জন্য খুবই দুশ্চিন্তার ছিল। আমরা দেখছিলাম কীভাবে বিচার প্রক্রিয়া শুধুমাত্র দিন বা মাস নয়, বছরের পর বছর সময় নেয়। আজ গোটা দেশের কাছে এই বার্তা দেওয়া সম্ভব হচ্ছে যে কীভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। আমরা যে লড়াই শুরু করেছিলাম এবং যে শপথ নিয়েছিলাম, তা পূর্ণ করার জন্য কাজ শুরু করব।”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...