Monday, June 8, 2026

সক্রিয় আন্তঃরাজ্য ডাকাতদল, লাগাতার সাফল্য পুলিশের

Date:

Share post:

কখনও আসানসোল, কখনও পুরুলিয়া, আবার কখনও কোচবিহার। আন্তঃরাজ্য ডাকাতদল বারবার রাজ্যের বিভিন্ন এলাকা টার্গেট করে যে ত্রাশ তৈরির চেষ্টা করেছে, তাতে জল ঢেলে দুবছরে প্রায় ১৫০ ডাকাতকে বিভিন্ন রাজ্য থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। কেন্দ্র সরকারের পরিসংখ্যানে নিরাপদ রাজ্যের মধ্যে প্রথম সারিতে বাংলা। সেই পরিসংখ্যান ধরে রাখতে বাংলার পুলিশ যে তৎপর, শুক্রবার তার তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা।

সম্প্রতি রাজ্যের চারটি জায়গায় ডাকাতির চেষ্টা ও ডাকাতির ঘটনায় প্রতিবেশী বিহার, ঝাড়খন্ড সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পুরুলিয়ার রঘুনাথপুর, আদ্রা থানার সুভাষনগর, আড়ষা থানার সেনাবনা এবং পুরুলিয়া মফস্বল থানার নদীয়াড়া গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। পুরুলিয়া মফস্বল থানার নদীয়াড়া গ্রামে ডাকাতি করার সময় ডাকাত দলের ছেড়ে যাওয়া খালি মদের বোতলের সূত্র ধরে আন্তঃরাজ্য ডাকাত দলের সন্ধান পায় পুলিশ। সেই সূত্র ধরে অভিযানে নেমে ঝাড়খণ্ডের ৭ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে ৬টি অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আরও জানিয়েছেন, হাওড়ায় ডোমজুড়ের ডাকাতির ঘটনায় বিহারের সমস্তিপুরে তল্লাশি করে একজনকে গ্রেফতার করা হয়েছে। আসানসোলের রানিগঞ্জের সোনা দোকানের ডাকাতিতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং স্থানীয় পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে। অন্যদিকে, বাকুঁড়ায় বড় ডাকাতির ঠিক আগে পুলিশ হাতেনাতে ডাকাত দলকে ধরে ফেলে।

অন্যদিকে, মনোজ ভার্মা জানিয়েছেন, আসানসোলের ডাকাতির ঘটনায় দুই অভিযুক্তকে এই রাজ্য থেকে এবং আরও দু’জনকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে কোচবিহারের ঘটনায় গ্রেফতার হয়েছে ৪ জন।শেষ দু’বছরে এই ধরনের ডাকাতির ঘটনায় প্রতিবেশী রাজ্য থেকে মোট ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে মনোজ ভার্মা বলেন, “বিহার, ঝাড়খন্ডের উচ্চ পদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেছি। ঝাড়খণ্ড, বিহারের ডিজিপিদের সঙ্গেও কথা হয়েছে।” আগামী দিনে রাজ্যে ডাকাতির ঘটনা শূন্যে নামিয়ে আনা যাবে বলেও আশা প্রকাশ করেছেন প্রশাসনের এই দুই কর্তা।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...