Tuesday, June 23, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হকার সমীক্ষা, পথে হাইপাওয়ার কমিটি

Date:

Share post:

রাজ্যে হকার সংখ্যা কত, প্রশাসনের থেকে তথ্য চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কলকাতা শহরের হকার সমস্যার সমাধানে তিন ধাপে কীভাবে কাজ হবে তা পরিকল্পনা ও তদারকির জন্য নিজে হাইপাওয়ার কমিটি গঠন করেছিলেন তিনি। বৃহস্পতিবার বৈঠকে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ পেয়ে শুক্রবার সকাল থেকেই পথে নামল হাইপাওয়ার কমিটি। গড়িয়াহাট থেকে নিউমার্কেট ঘুরে দেখেন কমিটির সদস্যরা।

শুক্রবার সকালে গড়িয়াহাট মার্কেট সরেজমিনে পরিদর্শনে যান পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। হকারদের সঙ্গে কথা বলে তাঁদের একটি ফর্মও দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট জায়গায় সেই ফর্মটি ভর্তি করে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয় হকারদের। সেই ফর্ম জমা পড়ার পর পরবর্তী পদক্ষেপ নিশ্চিত করবেন হাইপাওয়ার কমিটির সদস্যরা।

এদিন দুপুরে পুরসভায় বৈঠকে বসেন হাইপাওয়ার কমিটির সদস্যরা – মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী অরূপ বিশ্বাস ও মেয়র পারিষদ দেবাশিস কুমার। এছাড়াও বৈঠকে ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, পুর কমিশনার ধবল জৈন। মূলত এসপ্ল্যানেড, গড়িয়াহাট, নিউমার্কেট, হাতিবাগান চত্বরে সমীক্ষা চালাবে এই কমিটি।

পুরসভায় বৈঠক শেষে হাইপাওয়ার কমিটির সদস্যরা নিউমার্কেটে পরিদর্শনে বের হন। সেখানেও হকারদের সঙ্গে কথা বলে ফর্ম বিলি করার কাজ করা হয়।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...