Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ টি-২০ বিশ্বকাপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। দীর্ঘদিন ধরে আইসিসির কোন ট্রফি নেই ভারতের ঝুলিতে। সেই খরা কাটাতে মরিয়া রোহিত শর্মারা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ট্রফি জয় লক্ষ্য টিম ইন্ডিয়ার।

২) আজ টি-২০ বিশ্বকাপের ফাইনাল। ফাইনালে বৃষ্টির আশঙ্কা। অ্যাকুওয়েদারের আপডেট অনুযায়ী, শনিবার খেলার সময় আকাশ মেঘলা থাকবে। ম্যাচের দিন বজ্রবিদ্যুত-সহ ৪৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বার্বাডোজে। আগামিকাল খেলা শুরু সকাল সাড়ে ১০টা থেকে।

৩) বিশ্বকাপে ব্যর্থ বিরাট কোহলি। এখনও ব্যাট হাতে দাপট দেখাতে পারেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে বিরাটের পাশে ভারত অধিনায়ক রোহিত শর্মা। বললেন, বিরাট কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি। সবার কেরিয়ারেই খারাপ সময় আসে। ও জাত ক্রিকেটার।

৪) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচের টেস্টে দাপট ভারতের মেয়েদের। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দিন তুল ৫২৫ রান। ব্যাট হাতে দাপট শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধনার। রেকর্ড গড়েন শেফালি। ২০৫ রান করেন শেফালি। আর স্মৃতি করেন ১৪৯ রান।

৫)কোপা আমেরিকা কাপে দুরন্ত জয় ব্রাজিলের। এদিন প্যারাগুয়েকে হারালো ৪-১ গোলে। সেলেকাওদের হয়ে জোড়া গোল ভিনিসিয়াস জুনিয়রের। একটি করে গোল সেভিও এবং পাকুয়েতার।

আরও পড়ুন- ইংল্যান্ডকে হারাতেই ফের ভারতকে খোঁচা মাইকেল ভনের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...